এক্সপ্লোর

Hooghly News: জলে ডুবে যাচ্ছে বোন, বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির

স্থানীয় এক ব্যক্তি দেখতে পান দুই বোন জলে তলিয়ে যাচ্ছে। এমন ঘটনা দেখতে পেয়েই ওই ব্যক্তি দ্রুত দুই বোনকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ছোট বোন রাজিয়াকে উদ্ধার করা গেলেও খালের জলে তলিয়ে যায় বড় বোন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দুই বোনে স্নান করছিল খালের জলে। কিন্তু আচমকাই বোন জলে ডুবে যেতে থাকে। আর বোনকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে গেল দিদি। হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় (Pandua) এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এখনও খোঁজ মেলেনি কিশোরীর। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার বোস পাড়া ক্যানেল পাড় এলাকায়।

নিখোঁজ কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট বোনের নাম রাজিয়া খাতুন। আর নিখোঁজ কিশোরীর নাম কাশিদা খাতুন। বছর তেরোর এই কিশোরী সুলতানা হাই মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ বোন রাজিয়া খাতুনকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের খালে স্নান করতে যায় দিদি কাশিদা খাতুন। দুই বোন স্নান করার সময় হঠাৎই জলে তলিয়ে যেতে থাকে ছোট বোন রাজিয়া। বোন জলে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়েই তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় বছর তেরোর কিশোরী। বোনের জীবন বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে তোলে সে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বোনকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেওয়ার পর দুই বোনই জলে তলিয়ে যেতে থাকে। সেই সময় স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে ঘটনাটি। স্থানীয় এক ব্যক্তি দেখতে পান দুই বোন জলে তলিয়ে যাচ্ছে। এমন ঘটনা দেখতে পেয়েই ওই ব্যক্তি দ্রুত দুই বোনকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ছোট বোন রাজিয়াকে উদ্ধার করা গেলেও খালের জলে তলিয়ে যায় বড় বোন কাশিদা। 

আরও পড়ুন - Hooghly News: দুর্ঘটনার কবলে তারকেশ্বর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর, ভর্তি হাসপাতালে

সূত্রের খবর, কিশোরীর খালের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় দ্রুত পুলিশের কাছে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পাণ্ডুয়া থানার পুলিশ। জাল ব্যবহার করে চলতে থাকে উদ্ধার কাজ। পুলিশের সঙ্গে এই কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। জানা গিয়েছে,ইতিমধ্য়েই ডিভিসির দুটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছএ। কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি ওই কিশোরীর। জানা যাচ্ছে, আলো কম থাকার কারণে অন্ধকারে উদ্ধার কার্য বেশিক্ষণ করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামীকাল ডুবুরি নামে ফের শুরু হবে উদ্ধারকার্য। বোনকে বাঁচাতে কিশোরীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত স্থানীয় বাসিন্দারা। শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

সেরা শিরোনাম

Weather Update: আজ গণেশ পুজোয় প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যে, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কোন এলাকায় ? কী আপডেট IMD-র
আজ গণেশ পুজোয় প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যে, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কোন এলাকায় ? কী আপডেট IMD-র
West Bengal News Live : আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্যের
আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্যের
BSF Bangladeshi: গঙ্গায় তলিয়ে যাচ্ছিল! মৃত্যুর মুখ থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার, ত্রাতা হয়ে ঝাঁপ BSF জওয়ানদের
গঙ্গায় তলিয়ে যাচ্ছিল! মৃত্যুর মুখ থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার, ত্রাতা হয়ে ঝাঁপ BSF জওয়ানদের
Bageshwar Baba News: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২ কংগ্রেস নেতাকে জেরা, বাইরে স্লোগান যুদ্ধ
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২ কংগ্রেস নেতাকে জেরা, বাইরে স্লোগান যুদ্ধ

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget