এক্সপ্লোর

Dilip Ghosh: 'লোকসভা ভোটের আগে মোদিকে বদনাম করার চেষ্টা', রিষড়াকাণ্ডের পর মন্তব্য দিলীপের

Dilip on Howrah-Hooghly Violence: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে হুগলির রিষড়ায়। কেন বারবার অশান্তি ? বিশ্লেষণ করলেন দিলীপ ঘোষ।

কলকাতা: বছর ঘুরলেই চব্বিশের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এদিকে বাংলায় তার আগে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার ঠিক আগেই নানা ইস্যুতে বারবার অশান্তি ঘটনা প্রকাশ্যে আসছে রাজ্যে। হাওড়ার পর রামনবমীর (Rama Navami) মিছিল ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে গতকাল হুগলির রিষড়ায়। হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। কেন বারবার অশান্তি ? ভোটের উপর প্রভাব পড়বে কি? বিশ্লেষণ করলেন এবার দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন দিলীপ ঘোষ বলেন,  'নরেন্দ্র মোদির শাসনের জন্য দেশ এগোচ্ছে। তাঁকে বদনাম করার জন্য, আগামী চব্বিশের নির্বাচনে, যাতে মোদিজিকে কমজোর করা যায়,  সারা ভারত জুড়েই বিরোধীরা পরিকল্পনা করে গন্ডোগোল করাচ্ছেন। যাতে বিশ্বের সামনে তাঁর ইমেজ খারাপ হয়।  যেহেতু নোবেল শান্তি প্রাইজ দেওয়ার জন্য তার নামও আসছে। তাঁকে কালিমালিপ্ত করার জন্য এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। তা না হলে, এমন শান্তিপূর্ণ এলাকায় অশান্ত পরিবেশ হতে পারে না।'

প্রসঙ্গত, একুশ থেকে তেইশ সালের মাঝে সারা দেশ জুড়েই একের পর এক ইস্যুতে অশান্তি হয়েছে। নুপুর শর্মা ইস্যুতেও উঠেছিল বিতর্কের ঝড়। অশান্তি ছড়িয়ে ভিনরাজ্য থেকে বাংলাতেও প্রভাব ফেলেছিল। তেমনই সদ্য তেইশে ঘটা তিলজলার শিশু মৃত্যু ঘটনার পরও উত্তাল হয় এশহর। তারপর এবার রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার পর হুগলি।  ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন, কিছুই গেল না বাদ । আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও।

গতকাল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। চলছে রুট মার্চ। রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আরও পড়ুন, 'বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায়..' ? বিস্ফোরক শুভেন্দু

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ' কে কী করছে, আমি জানি না। ঘটনা যেটা, আমি যেটা দেখেছি, আমি নিজেই ভুক্তভুগী। তার আগের দিন আমি ছিলাম, টাকি শহরে। সেখানে শোভায়াত্রা ছিল, সেখানে গন্ডোগোল হয়নি।  কালকে যখন আমি গিয়েছি, রিষড়াতে, শোভাযাত্রা সম্পূর্ণ হয়ে এসেছে প্রায়।  তার আগেই গন্ডোগোল শুরু হয়। আগামী ৬ তারিখ অবধি সারা বাংলায় বিভিন্ন জায়গায় মিছিল আছে। আর এটা প্রতিবছর হয়। তৃণমূল ঠিক করবে না, যে হিন্দু সমাজ কবে মিছিল করবে, কবে উৎসব করবে। তার কবে ছুটি দেবেন, কবে পঞ্চায়েত নির্বাচন করবেন সেটা ঠিক করুন,  বাকিটা হিন্দু সমাজের উপর ছেঁড়ে দিন', বলে স্পষ্ট করে দেন দিলীপ ঘোষ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget