এক্সপ্লোর

Hooghly News: গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ? হুলস্থুল হুগলির সিঙ্গুরে

Hooghly Singur TMC Leader Arrested: গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমবায়ের সম্পাদক ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ।

সোমনাথ মিত্র, আবির দত্ত ও জয়ন্ত পাল, কলকাতা: রাতের অন্ধকারে সমবায় ব্যাঙ্ক খুলে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করছেন সম্পাদক।এই অভিযোগকে কেন্দ্র করে হুলস্থুল হুগলির সিঙ্গুরে। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমবায়ের সম্পাদক ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম, কাজি তোসাদ্দেক হোসেন।স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, শনিবার রাত দশটা নাগাদ, সমবায় ব্য়াঙ্কে ঢোকেন ওই ব্যক্তি।খবর পেয়ে এলাকায় জড়ো হন বহু মানুষ।অভিযুক্তকে বের করে এনে শুরু হয় বিক্ষোভ। ওঠে চোর চোর স্লোগান। 'চোর চোর চোর চোর, TMC-র বড় চোর যাচ্ছে, TMC-র বড় চোর।'

আরও পড়ুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ? সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু, "রাষ্ট্রের স্বার্থে..."

 স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সমবায়ের অবসরপ্রাপ্ত ম্যানেজার সত্যজিৎ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে নাম জড়ায় সম্পাদক সহ চার জনের।পরিবারের অভিযোগ, গত ১৩ তারিখ বৈঠকে ডেকে চূড়ান্ত অপমান করা হয় সত্যজিৎকে। বঞ্চিত করা হয় অবসরকালীন প্রাপ্য থেকে। পরিবারের দাবি, তার জেরেই আত্মঘাতী হন অবসরপ্রাপ্ত ম্যানেজার।সিঙ্গুর থানায় অভিযোগ জানান মৃতের স্ত্রী। বিজেপির অভিয়োগ, সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করতেই রাতে সমবায় ব্য়াঙ্কে গেছিলেন সম্পাদক। 

সিঙ্গুর বিধানসভা বিজেপি যুব মোর্চা আহ্বায়ক পীযূষ চৌধুরী বলেন, আমাদের কাছে খবর আছে, গত ১৩ তারিখে একটা মিটিং হয় ওখানে। বিভিন্ন হিসেব নিয়ে মিটিং হয়। এবং সেখানে ব্যাপক উত্তেজনা হয়। আমাদের স্থানীয় মানুষ বা আমাদের অনুমান, সেই সমস্ত ফুটেজ ডিলিট করতে বা লোপাট করতে ওঁরা রাতে ওখানে গিয়েছিলেন। আমরা চাইছি, বর্তমান কমিটি আছে, তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হোক, সঠিক তদন্ত হোক।' যদিও সমবায় ব্য়াঙ্কের অভিযুক্ত সম্পাদক কাজি তোসাদ্দেক হোসেনের দাবি, সিসি ক্যামেরা খারাপ ছিল, তা মেরামতির জন্যই তিনি রাতে সমবায়ে গিয়েছিলেন। 

সিঙ্গুর গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সম্পাদক কাজি তোসাদ্দেক হোসেন বলেন, কথাটা আমাকে বলতে দিচ্ছে না তো, সিসি ক্যামেরাটা খারাপ। মিস্ত্রিকে পাওয়া যায়নি। আমি বললাম, রাতের দিকে কিছু যদি একটা ঘটে, বলবে, তোমার সিসি ক্যামেরাটাই খারাপ? সিসি ক্যামেরাটা যেন ওকে থাকে।' পুলিশ সূত্রে খবর, একাধিক ধারায় ধৃত সমবায় সম্পাদকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, তোলাবাজি মামলায় বাগুইআটি থানার জালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ভাই। 
 
ধৃত নাজির হোসেন মণ্ডল রাজারহাট-নিউটাউন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। মাস চারেক আগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় নাজিরের দাদা, বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলকে। এবার পুলিশের জালে তাঁর ভাই।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget