এক্সপ্লোর

TMC News : এবার কর্ণাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক

Former MLA Arrested : তোলাবাজি থেকে শুরু করে ত্রাণের জিনিসপত্র চুরিতে অভিযুক্ত রামেন্দু সিংহ রায়।

অর্ণব মুখোপাধ্যায় : এবার গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি থেকে শুরু করে ত্রাণের জিনিসপত্র চুরিতে অভিযুক্ত রামেন্দু সিংহ রায়।

তাঁর একটি নির্দিষ্ট কলেজ রয়েছে। সেই কলেজ চত্বর থেকে কিছুদিন আগেই সাদা থান থেকে শুরু করে ত্রাণের বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছিল। সেই সময় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে কর্ণাটক থেকে রামেন্দু সিংহ রায়কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল বা পরশু তাঁকে নিয়ে আসা হতে পারে তারকেশ্বরে।

সরকারি ত্রাণ লোপাটের অভিযোগে তৃণমূল নেতা-কর্মীদের ধরপাকড় চলছেই। কারও বাড়ি, কারও গোডাউন, কোথাও আবার তৃণমূলের পার্টি অফিস। রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গা থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও সরকারি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজ্যে বিজেপির সরকার আসার পরই খুলছে তৃণমূল জমানার ত্রাণ-দুর্নীতির ফাইলস। জেলায় জেলায় গ্রামবাসী ভয় কাটিয়ে ত্রাণ-বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন। আর তাঁদের সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি অভিযানে প্রতিদিনই তৃণমূল নেতাদের বাড়ি, গোডাউন ও পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বিপুল ত্রাণ সামগ্রী। তৃণমূলের একের পর এক নেতা-কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন সাধারণ মানুষ। জনরোষের আতঙ্কে অনেকে গা ঢাকা দিচ্ছেন। যদি পুলিশের নাগালের বাইরে যেতে পারছেন না তাঁরা। ধরা পড়ছেন একে একে। এই যেমন বুধবার, ওড়িশার পুরী থেকে কলকাতা পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে FIR রুজু হয়েছে। 

এদিকে রাজ্য়ে সরকার বদলের পর একাধিক প্রাক্তন মন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু, প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পর সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। গত ২৭ মে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয় দিলীপ মণ্ডলকে ! ৯ জুন,  ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। শুধু তৃণমূল জমানার ৪ প্রাক্তন মন্ত্রীই নন, ক্ষমতা চলে যাওয়ার পর, তৃণমূলের একাধিক প্রাক্তন বিধায়ককেও গ্রেফতার করেছে পুলিশ। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget