এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, কালো পতাকা, বিক্ষোভ, ধুন্ধুমার তারকেশ্বরে

বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, 'তৃণমূল ভয় পাচ্ছে'। পাল্টা রাজ্যের শাসকদলের পক্ষে শুভেন্দুর মিছিল থেকেই উত্তেজনা তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বর : নবান্ন অভিযানের প্রস্তুতিতে হুগলির তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে কালো পতাকা দেখিয়ে মহিলাদের বিক্ষোভ। পাশাপাশি মিছিলে পাথর ছোঁড়ার অভিযোগ। সবমিলিয়ে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তুলকালাম।বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, 'তৃণমূল ভয় পাচ্ছে'। পাল্টা রাজ্যের শাসকদলের পক্ষে শুভেন্দুর মিছিল থেকেই উত্তেজনা তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ। পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য, 'নবান্ন অভিযান ফ্লপ হবে জেনেই বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির'।

ঠিক কী ঘটেছে

আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই অভিযানের প্রস্তুতিতে মিছিল, সভা করছেন বিজেপি নেতারা। যে জন্যই হুগলির তারকেশ্বরে মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল এগোনোর পরই বিক্ষোভ দেখাতাে শুরু করেন একদল মহিলা। শুভেন্দু অধিকারীর উদ্দেশে গো ব্যাক স্লোগানও ওঠে। তাঁকে দেখানো হয় কালো পতাকাও। ওঠে মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও। সবমিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকে। যদিও রাজ্যের শাসকদলের পক্ষে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির মিছিল থেকে উত্তেজনার ছড়ানোর চেষ্টায় স্থানীয়রা রুখে দাঁড়িয়েছেন বলেই পাল্টা অভিযোগ করা হয়েছে।

তৃণমূল ভয় পেয়েছে : রাহুল সিনহা

বুধবার যাদবপুরে যেরকম ঘটনাক্রম ঘটেছিল তেমনটাই ফের বৃহস্পতিবার তারকেশ্বরে হওয়ার পরে বিজেপি নেতা রাহুল সিনহার  (Rahul Sinha) কটাক্ষ 'তৃণমূল ভয় পেয়েছে'। রাহুল সিনহা বলেছেন, মানুষের বলার অধিকার, প্রচারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। মিছিলে এরকম হামলা হতে পারে তা কি পুলিশ জানত না, যদি তেমনটা হয় তাহলে রাজ্যে যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, তেমনটাই ধরে নিতে হয়। আর যদি পুলিশ জানত এমনটা হবে তাহলে ধরে নিতে হয় পুলিশ ও প্রশাসনের তরফে মিলিতভাবে এই হামলা হয়েছে।

অশান্তি বাঁধাতে চাইছে বিজেপি : শান্তনু সেন

গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তৃণমূল নেতা শান্তনু সেন (Shantanu Sen) বলেছেন, বিজেপির বিভিন্ন নেতা তো বিভিন্ন দিকে ছোটেন, দেখুন নবান্ন অভিযানের দিনই ফের না বদলায়। আসলে ওঁরা জানে নবান্ন অভিযান ফ্লপ হতে চলেছে, তাই বিভিন্নভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সুস্থ রাজনীতি করতে না পেরে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এভাবে কিছু হবে না। সেটা তো ওঁদের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় নিজেই বিজেপি নেতাদের জন্য জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- সোশাল মিডিয়ায় পরিচয়ের পর নৃত্যশিল্পীকে লাগাতার ধর্ষণ, পুলিশে অভিযোগ করতে গেল চরিত্র নিয়ে প্রশ্ন থানার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget