এক্সপ্লোর

TMC Leader Murder: হুগলির কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার বাঘা

Hooghly News: হুগলির কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার হওয়া ভোলানাথ দাস ওরফে বাঘা। অপরাধের ভুরিভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পার্থপ্রতিম ঘোষ, হুগলি, কোন্নগর : হুগলির কোন্নগরে শাসক নেতা খুনে গ্রেফতার আরও ১। এবার গ্রেফতার হুগলির কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা। এই ঘটনায় আগেই পাকড়াও হয়েছিল বিশ্বনাথ দাস ওরফে বিশাল। এই বিশা এবং বাঘা দু'জনই খুনের ঘটনার মাস্টার মাইন্ড, খবর পুলিশ সূত্রে। পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৪। ধৃত বিশ্বনাথ দাস ওরফে বিশার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল নিহতের, খবর পুলিশ সূত্রে। গত ৩০ জুলাই, হুগলির কোন্নগরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে কুপিয়ে খুন করা হয়। নিজের গ্যাসের অফিসের সামনেই আক্রান্ত হন তৃণমূল নেতা। কুপিয়ে খুন করা হয় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে। 

হুগলির কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার হওয়া ভোলানাথ দাস ওরফে বাঘা। অপরাধের ভুরিভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আগে পাকড়াও হওয়া বিশ্বনাথ দাস ওরফে বিশা হচ্ছে এই ভোলানাথ দাস ওরফে বাঘার ভাই। দুই ভাই মিলেই পিন্টু চক্রবর্তীকে খুনের পরিকল্পনা করেছিল বলে খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে, এলাকায় যথেষ্ট প্রভাব ছিল শাসক দলের নেতা পিন্টু চক্রবর্তীর। তাই তাঁকে সরিয়ে দিতে পারলে গোটা এলাকা জুড়ে রাজ করতে পারবে বিশা ও বাঘা এই দুই ভাই, দাপট দেখাতে পারবে। অনুমান, ক্ষমতা দখলের এই লড়াইয় এবং জমি সংক্রান্ত বিবাদের জেরেই সুপারি দিয়ে পিন্টু চক্রবর্তীকে খুনের ছক কষেছিল ভোলানাথ এবং বিশ্বনাথ - এই দুই ভাই। 

এই খুনের ঘটনায় এর আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আটক করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। তাদের মধ্যেই ছিল এই বিশ্বনাথ দাস ওরফে বিশা। এই বিশা এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে ভোলানাথের নাম। তাকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হুগলির কোন্নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার হওয়া চারজন এবং বাকি ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে পিন্টু চক্রবর্তীকে। রেইকি করে তৈরি হয়েছিল খুনের ব্লুপ্রিন্ট। তৃণমূল নেতা কখন বেরোন, কোন রাস্তা ফাঁকা থাকে সবদিকেই নজর রাখা হয়েছিল। আগে থেকে পরিকল্পনা করেই খুন করা হয় কোন্নগরের তৃণমূল নেতাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত খুনের দিন এবং তার আগের দিনও এলাকাতেই ছিল আততায়ীরা। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget