এক্সপ্লোর

Bandel Protest : এক হাতে ঝাঁটা, আরেক হাতে গোলাপ, ব্যান্ডেল স্টেশন চত্বরে জবরদখলকারীদের গাঁধীগিরি!

উচ্ছেদের নোটিসের পাল্টা ঝাঁটা হাতে পথে! পরে গোলাপ দিয়ে গাঁধীগিরি!এমনই ছবি দেখা গেল হুগলির ব্যান্ডেলে।সেখানে জবরদখলকারীদের উচ্ছেদের নোটিস দিয়েছে রেল।কিন্তু পুনর্বাসন ছাড়া জমি ছাড়তে নারাজ স্থানীয়রা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল (হুগলি) : এক হাতে ঝাঁটা, আরেক হাতে গোলাপ। উচ্ছেদ ঠেকাতে ঝাঁটা নিয়ে পথে নেমে, গোলাপ দিয়ে গাঁধীগিরি।বৃহস্পতিবার অফিস টাইমে ব্যান্ডেল স্টেশন চত্বরে দেখা গেল এমনই দৃশ্য।

উচ্ছেদের নোটিসের প্রতিবাদ

সম্প্রতি, হুগলির ব্যান্ডেল স্টেশন লাগোয়া আমবাগানে রেলের জমিতে জবরদখল উচ্ছেদের জন্য শতাধিক পরিবারের কাছে নোটিস যায়। তারই বিরুদ্ধে এদিন পথে নামেন এলাকার বাসিন্দারা। নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের নেতৃত্বে ঝাঁটা হাতে ব্যান্ডেল স্টেশন (Bandel Station) অবধি মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। ঘেরাও করা হয় রেলের আধিকারিকের দফতর।

কী দাবি বিক্ষোভকারীদের

বিক্ষোভকারীদের মূল দাবি, উপযুক্ত পুনর্বাসন ছাড়া তাঁরা জায়গা ছাড়বেন না! সকাল সাড়ে ১০ থেকে বেলা সাড়ে ১২টা অবধি ব্যান্ডেল স্টেশনের বাইরে রেলের অফিস ঘিরে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ৬ জনকে ডেকে পাঠায়। বিধায়কের নেতৃত্বে  সেই প্রতিনিধি দল ভিতরে গিয়ে রেলের আধিকারিকের হাতে তুলে দেয় গোলাপ। আলোচনাও চলে।

রাজনৈতিক চাপানউতোর

কিন্তু, শেষ অবধি পুনর্বাসন জট এখনও কাটেনি। বরং পুনর্বাসন কে দেবে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন, 'রাজ্য জমি অধিগ্রহণ করলে আগে পুনর্বাসন দেয়, রেলই এখানে করছে যখন তাদেরই দিতে হবে।' পাল্টা হুগলির বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, 'রেলের হাতে সামান্য কিছু জমি, অনেক প্রকল্পই আছে, রাজ্যকে পুনর্বাসন দিতে হবে।'

এদিকে, রেল আধিকারিক বলেছেন, 'সুপ্রিম কোর্টের রায় আসার পরেই সেই জায়গা খালি করার জন্য নোটিশ পাঠানো হয় রেলের পক্ষ থেকে। পুনর্বাসন দেওয়ার হলে রাজ্য দেবে, রেল দিতে পারে না।'

সরকারি প্রকল্পের কৃতিত্ব কার? তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। এবার ব্যান্ডেলে রেলের জমিতে উচ্ছেদের নোটিস ও পুনর্বাসনের দাবি ঘিরে সেই টানাপোড়েন ফের প্রকাশ্যে চলে এল। 

আরও পড়ুন- বাড়ছে বৃষ্টির ঘাটতি, নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget