এক্সপ্লোর

Crop Problem : বাড়ছে বৃষ্টির ঘাটতি, নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদের

বর্ষাকালেও আকাশে শরতের নীল-সাদা মেঘ! নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদের। বাড়ছে চালের দাম বৃদ্ধির আশঙ্কা! সময় এখনও আছে, ভারী বৃষ্টি হলে আমন রোপণ করা যাবে, আশাবাদী কৃষি দফতর।

কলকাতা : ক্যালেন্ডারে এখনও আষাঢ়। আসছে শ্রাবণ। কিন্তু আকাশ দেখে ভুল হতেই পারে শরত্‍ বলে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে এই সময়ে বৃষ্টি ঘাটতির পরিমাণ ৪৫ শতাংশ। আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

চিন্তায় কৃষকরা

কম বৃষ্টির জন্য জেলায় জেলায় শুকিয়ে যাচ্ছে বীজতলা। আমন ধান রোপণের কাজ শুরুই করতে পারেননি রাজ্যের শস্যগোলা হিসেবে পরিচিত বর্ধমানের কৃষকরা। একই ছবি হুগলিতে। যে সময় ধানের জমিতে জল দাঁড়িয়ে থাকার কথা, সেখানে এখনও ফুটিফাটা জমি। আতঙ্কিত কৃৃষকরা বলছেন, 'বৃষ্টি নেই, তাই ধান চাষ পিছিয়ে যাচ্ছে। সেচ করে কত করবো প্রচুর খরচা। যদিও এখন সময় আছে, বীজতলা করছি, কিন্তু বৃষ্টি র অভাবে মাটি শুকিয়ে যাচ্ছে। ক‍্যানেলেও জল নেই।' যদিও জেলা কৃষি দফতরের দাবি, এখনও ধান রোয়ার সময় আছে। আশঙ্কিত হওয়ার কারণ নেই।

একই ছবি বীরভূমেও। দেখা নেই বৃষ্টির। জলের অভাবে সমস্যার মধ্যে পড়েছেন বীরভূমের ইলামবাজার ব্লকের চাষিরাও। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। জয়েন্ট বিডিওর আশ্বাস, চাষিদের সমস্যার বিষয়টি দেখছে প্রশাসন।

বাঁকুড়ার জেলার বেশিরভাগ কৃষকই চাষ করেন আমন ধান। বৃষ্টির অভাবে আমনের মরসুম দেরি করে শুরু হলে উৎপাদন ঘাটতির জেরে চালের দাম আরও বাড়বে বলে আশঙ্কা কৃষকদের।

বর্ষার মরশুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে উত্তর দিনাজপুরেও দেখা দিয়েছে সেচের সমস্যা। দুর্ভোগে রায়গঞ্জ ব্লকের পিরোজপুর, কর্ণজোড়া, দক্ষিণ আব্দুল ঘাটা, বোগ্রাম, বীজগ্রামের চাষিরা।

কিন্তু আগামী দিনেও যদি এরকম চলতে থাকে তাহলে কী হবে আমন চাষের? ভেবে পাচ্ছেন না কৃষকরা।

আরও পড়ুন- চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget