এক্সপ্লোর

Hooghly: টাকা ধার দিতে অস্বীকার করায় ভাইকে হাঁসুয়ার কোপ মদ্যপ দাদার

ছেলেকে স্কুলে ভর্তি করতে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন এক ব্যক্তি। কিন্তু ভাইপোকে ভর্তির জন্য তোলা সেই টাকা ধার চেয়ে ওই ব্যক্তি তাণ্ডব চালায় বলে অভিযোগ।

 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  টাকা ধার না দেওয়ায় ভাইকে হাঁসুয়ার কোপ মদ্যপ দাদার। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ভাইয়ের স্ত্রী ও সন্তানকেও  মারধরের চেষ্টা করে ওই ব্যক্তি। এমনই অভিযোগ উঠেছে পান্ডুয়ার একটি গ্রামে।

ছেলেকে স্কুলে ভর্তি করতে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন এক ব্যক্তি। কিন্তু ভাইপোকে ভর্তির জন্য তোলা সেই টাকা ধার চেয়ে ওই ব্যক্তি তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাইয়ের কাছে টাকা ধার চেয়ে না পাওয়ায় হাঁসুয়া নিয়ে আক্রমণ চালাল ওই ব্যক্তি। ভাইয়ের শরীরে হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় সে।  এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায়।

শনিবার সন্ধ্যায় পান্ডুয়ার ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপুর দক্ষিণ পাড়ায় এলাকায় ঘটে এই ঘটনা।আহত ব্যক্তির নাম মুক্ত দাস (৪৪)। জানা গেছে, পেশায় দিনমজুর মুক্ত। তিনি তার ছেলেকে স্কুলে ভর্তির জন্য কষ্টার্জিত সঞ্চয়ের ৫০০০ টাকা তুলেছিলেন। আজ সন্ধেয় সেই টাকা ধার হিসেবে চায় তাঁর দাদা হীরা দাস। কিন্তু টাকা ধার দিতে অস্বীকার করে মুক্ত।

West Bengal Flood Situation: ডিভিসির ছাড়া জলে ডুবছে ক্ষেত, পুজোর আগে চরম ক্ষতির মুখে চাষীরা

এরপরেই তার উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয় দাদা হীরা দাস। মুক্তর হাতে ও মাথায় তিন জায়গায় গুরুতর আঘাত লেগেছে। পরিবারের লোকজন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।

Online Bank Fraud: ফোন করে জানিয়ে পুলিশ কনস্টেবলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা

মুক্তর স্ত্রী শ্যামলী দাস জানিয়েছেন, এদিন তাঁর ভাসুর তাঁর স্বামীর কাছে টাকা ধার চায়।সেই টাকা না দেওয়ায় তাঁর স্বামীকে হাঁসুয়ার কোপ মারে তাঁর ভাসুর। শ্যামলীর অভিযোগ, মদ্যপ অবস্থায় এসে আমাকে ও আমার বাচ্চাকেও মারতে যায়। আহত মুক্ত দাসকে পরে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget