এক্সপ্লোর

Hooghly News: বেতন হয়নি ২ মাস ! চলছে না সংসার, কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী

Chinsurah Municipality Workers Protest On Payment Due: বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের একাংশ চেয়ারম্যানকে ঘেরাও..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী। বেতনের দাবিতে চেয়ারম্যান ঘেরাও।বেতন হয়নি দু'মাস । সংসার চলছে না। কবে বেতন সদুত্তর নেই পুরসভার। 'বেতন দিন' চেয়াম্যানের কাছে দাবি জানিয়ে, কেঁদে ফেললেন মহিলা স্বাস্থ্য কর্মী।

গত কয়েক মাস ধরে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। দুই মাস পর তাঁদের বেতন দেওয়া হয় এক মাসের।একটা সময় মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পেতেন তাঁরা।এখন মাস শেষ হয়ে গেলেও বেতন কবে মিলবে তার কোন নিশ্চয়তা থাকে না। গতকাল অস্থায়ী কর্মীদের একাংশ, বকেয়া বেতনের দাবিতে চেয়ারম্যানকে ঘেরাও করে ।সদুত্তর না মেলায় কাজ বন্ধ করে দেয়।রাতের শহর অন্ধকারে ডুবে যায় রাস্তার আলো না জ্বালানোয়।

আজ সকাল থেকে দেখা যায় বিভিন্ন ওয়ার্ডে স্ট্রিট লাইট জ্বলছে।কে বা কারা আলো জ্বালালো স্পষ্ট নয়। আজ পুরসভায় বকেয়া বেতনের দাবিতে ঝড় হন মহিলা স্বাস্থ্য কর্মীরা। যারা গার্ডের কাজ করেন তারাও শামিল হন।চেয়ারম্যান কে ঘেরাও করে রাখা হয়। মহিলা স্বাস্থ্যকর্মীরা জানান তারা আজ বেতন নিয়ে বাড়ি ফিরবেন। স্বাস্থ্যকর্মী গীতা পাল বেতন চাইতে এসে কেঁদে ফেলেন।তিনি বলেন,আমরা দুমাস হয়ে গেল। বেতন পাইনি। নভেম্বর মাসও শেষ হতে চলল।কেন পাচ্ছিনা জানি না।কবে বেতন হবে চেয়ারম্যান কিছু বলছে না।আমাদের সংসার চলছে না। ছেলেমেয়েদের পড়াশোনা, ধার করে আর কত চালাবো।

অস্থায়ী গার্ড শেখ তাজউদ্দীন বলেন, আগে আমরা মাসের ৮ তারিখে বেতন পেতাম।এখন দুমাস বাকি হয়ে আছে।কাজ করছে কিন্তু বেতন পাচ্ছি না।কীকরে চলবে ? চেয়ারম্যান বসে আছে কিছু বলছে না। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রায় আড়াই হাজার অস্থায়ী কর্মী আছে।যারা দিন মজুরিতে কাজ করে।গত কয়েক মাস ধরে যাদের বেতন দিতে হিম-সিম খেত খাচ্ছে পুরসভা।চুঁচুড়া পুরসভার আয়ের থেকে ব্যয় বেশি জানিয়েছিলেন পুরসভার অর্থ দফতরের আধিকারিক।কর্মীদের বেতন দিতে প্রতি মাসে যত টাকা প্রয়োজন সেই টাকা থাকে না পুরসভার হাতে।তাই প্রত্যেক মাসেই বেতনের সময় এলেই সমস্যা তৈরি হয়।যে সমস্যা এখনই মিটবে বলে আশা করছেন না কেউ।

বেতন না হলে আগামীকাল থেকে ধর্মঘটে যাবে পাম্প অপারেটররা এমনই হুঁশিয়ারি দিয়েছে।ফলে শহরের জল সরবরাহ বন্ধ হয়ে যাবার আশঙ্কা।চুঁচুড়া পৌরসভা অমিত রায়কে চেয়ারম্যান করেছিল তাঁর দল তৃণমূল কংগ্রেস।চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের গোষ্ঠীর কাউন্সিলরদের থেকে লাগাতার অসহযোগীতা পেয়েছেন চেয়ারম্যান।বোর্ড মিটিং কোনও সিদ্ধান্ত হলে তা কার্যকর করতে পারেননি। পুরসভা তিনি চালাতে ব্যর্থ এরকম একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়।

আরও পড়ুন, পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা মদন, 'তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে বাজার করানো হয়..' !

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget