এক্সপ্লোর

Madan Mitra: পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা মদন, 'তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে বাজার করানো হয়..' !

Madan Mitra on Sougata Roy: তৃণমূল কাউন্সিল সুশান্ত ঘোষের ওপর হামলায়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, সমালোচনায় ছিলেন সৌগত রায়ও, নিজের দলের বর্ষীয়ান নেতাকেই আজ একহাত নিলেন মদন মিত্র , কী বললেন তিনি ?

কলকাতা:  পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা কটাক্ষ মদন মিত্রের। তৃণমূল কাউন্সিল সুশান্ত ঘোষের ওপর হামলায়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, সমালোচনায় ছিলেন সৌগত রায়ও, নিজের দলের বর্ষীয়ান নেতাকেই আজ একহাত নিলেন মদন মিত্র। বললেন, 'সৌগত রায় এখন দ্রোণাচার্য। তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে বাজার করানো হয়। তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কী করে?'

 মদনের নিশানায় সৌগত

এদিন মদন মিত্র বলেন, 'সৌগত রায় এখন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম হতে চলেছেন। তাঁকে তো আমার মেনে চলতেই হবে।  তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে চুন-পান-বাজার-খাওয়া-রান্না করানো হয়। তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কী করে? ঠিক তেমন কলকাতা পুলিশের কী হয়েছে,..ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, কে কোথায় কমিশন খেয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, যেখানে যাচ্ছে, সেখানেই কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশ কাজ করবে কখন ? একবারই সময় পেয়েছিল। একদিন। ২৪ ঘণ্টায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে।'

পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ

প্রসঙ্গত, কেউ বলছেন পুলিশ ব্য়র্থ, কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। যদিও অনেকেই বলছেন, আজ পুলিশের এই অবস্থার দায় তৃণমূলও এড়াতে পারে না। এদিকে বিজেপির শীর্ষ নের্তৃত্বের মুখে বারবার ফিরেছে এককথা, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।  তাই এর আগে বিরোধীদের আক্রান্ত হওয়াই হোক, কিম্বা পঞ্চায়েত কিংবা পুরভোটে হিংসা, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও, টুঁ শব্দটা শোনা যায়নি শাসক দলের নেতাদের মুখ থেকে। দলীয় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার পর, এখন তাঁরাই সরব পুলিশের ভূমিকা নিয়ে।

শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা

শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে, কেউ বলছেন গয়ংগচ্ছ রুটিন। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। কিন্তু তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার পরই কেন পুলিশের ভূমিকা নিয়ে এত সমালোচনা? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।  

খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই থেকে তৃণমূলেরই একাংশ যেভাবে পুলিশের সমালোচনা করছে, তা আবার কার্যত বিরোধীদেরও হার মানিয়ে দেবে। এর নেপথ্য়ে তৃণমূলের অন্দরের সমীকরণ আছে কি না, তা নিয়ে জল্পনার মধ্য়েই বিরোধীরা প্রশ্ন করছেন।

আরও পড়ুন, শিরোনামে মন্দারমনির হোটেল, কোন নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget