এক্সপ্লোর

Hooghly News: হুগলিতে TMC পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'হামলা', গ্রেফতার দলেরই ৪ নেতা-কর্মী

Hooghly 4 TMC Leader Arrested: ভোটের পর, এবার কি তৃণমূলের রোষানালে তৃণমূলই?

সোমনাথ মিত্র, হুগলি: পাণ্ডয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূলেরই একাংশ। ঘটনায় গ্রেফতার ৪ তৃণমূল নেতা-কর্মী ( 4 TMC leader arrested)। অন্য়দিকে এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

ভোটের পর, এবার কি তৃণমূলের রোষানালে তৃণমূলই? হুগলির পাণডুয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ৪ নেতা-কর্মী। আর এই ঘটনার পরই ফের একবার প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার হুগলির, পাণডুয়া ব্লকের তৃণমূল পরিচালিত হরাল দাসপুর পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলেরই অঞ্চল সভাপতি রাজা সরকার ও প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে। 
 
হরাল দাসপুর পঞ্চায়েত তৃণমূল নেত্রী ও প্রধান করুণা ক্ষেত্রপাল বলেন,'আমি তৃণমূলের এর প্রধান। আমি ভাবিনি যে এই দল করলে আমার এই পরিণতি হবে । দলের লোকেরাই এসে মারার হুমকি দেবে! ভাঙচুর করবে। আমাকে প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলবে।  রাজা সরকার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা  এসব করেছে। কারণ আমি স্বচ্ছভাবে পঞ্চায়েত চালাচ্ছি।' হরাল দাসপুর যুব তৃণমূল অঞ্চল সভাপতি আসিফ মল্লিক বলেন, 'রাতে বাড়িতে বসে ছিলাম। হঠাৎ করে বাড়িতে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর করে মারধর করে  রাজা সরকার সহ অন্যান্যরা। পরিবারের লোকজন বাধা দিলে তাদের ও মারধর করা হয়। কারন আমরা পঞ্চায়েত টা স্বচ্ছভাবে চালাচ্ছি। এখন কাজের ওপেন টেন্ডার হয়। কোন দুর্নীতি হয় না । তাই এই হামলা হয়েছে।'

এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় পাণডুয়া থানায়। তারপর সোমবারই শেখ রুস্তম নামে এক তৃণমূল কর্মীকে গ্ৰেফতার করা হয়। এরপর মঙ্গলবার রাতে হরাল দাসপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি রাজা সরকার এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমান সহ তিনজনকে গ্ৰেফতার করে পাণ্ডুয়া থানার পুলিশ। হরাল দাসপুর তৃণমূল কংগ্রেস ধৃত অঞ্চল সভাপতি বলেন, 'টাকা পয়সা নিয়ে সমস্য়া। যা অভিযোগ সবটাই মিথ্য়ে।' পাণ্ডয়ায় তৃণমূল বনাম তৃণমূল। কটাক্ষ বিজেপির। 

আরও পড়ুন, অনুব্রত ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে TMC, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শতাব্দীর


হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার , 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটা। এলাকা দখলের লড়াই।' হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন,'বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আছে ঠিকই, কিন্তু  কোনও রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে গন্ডগোল করা হয়নি।' সব মিলিয়ে এই ঘটনা ঘিরে পাণ্ডুয়ায় জোর বিতর্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget