এক্সপ্লোর

Hooghly: ৪ বছর ধরে 'রেশন-অমিল', চুরির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

Ration Problem: যাঁরা রেশন থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা সকলেই দুঃস্থ এবং বিশেষভাবে সক্ষম। ঘটনাস্থল হুগলির পোলবা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কথা ছিল প্রতি মাসে মিলবে ১২ কেজি করে চাল। কিন্তু তা মেলে না বলে অভিযোগ। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। প্রাপ্য রেশন (Ration) না পাওয়ায় ভোগান্তি বেড়েছে। এমনই ঘটনার অভিযোগ উঠেছে হুগলির (Hooghly) পোলবায়। যাঁরা রেশন থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা সকলেই দুঃস্থ এবং বিশেষভাবে সক্ষম। গোটা ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধানের দিকে।   

কী অভিযোগ:
হুগলির পোলবায় দুঃস্থ ও বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যের রেশন সামগ্রী চুরি করছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ উঠছে। প্রায় ৪ বছর ধরে প্রাপ্য রেশন থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের। যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল প্রধান।  হুগলির পোলবা-দাদপুর ব্লকের তৃণমূল পরিচালিত সাটিথান গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 

বারবার অভিযোগ:
বিভিন্ন ভাবে দুর্নীতির অভিযোগে নাম জড়াচ্ছে শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের। ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন মন্ত্রীর নাম জড়ানো নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেফতারও হয়েছে প্রাক্তন মন্ত্রী। কয়লা পাচার-গরু পাচারের মতো অভিযোগেও বিদ্ধ তৃণমূল নেতারা। এবার রেশন সামগ্রী নিয়ে অসন্তোষের ঘটনাতেও চুরির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। 

সমস্যা কোথায়?
সূত্রের খবর, প্রতিমাসে গরিব ও বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে ১২ কেজি চাল-গম পাওয়ার কথা। গ্রাহকদের অভিযোগ, তাঁরা ৪ বছর ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না। মোট ৫১ তাঁদের জিআর বা জেনারেল রিলিফ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এক রেশন গ্রাহক শেখ জন্নুর আহমেদ বলেছেন, 'মাসে ১২ কেজি করে চাল-গম দিত। ৪ বছর ধরে পাচ্ছি না। পঞ্চায়েতে সবটা জানিয়েছি। তাও পাইনি।' এমনকী এই অভিযোগ করেছে পঞ্চায়েতেরই আর এক তৃণমূল সদস্য। পোলবার সাটিথান গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ঝুমা চক্রবর্তী বলেন, 'পঞ্চায়েত বলে জিআর দেওয়া হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানি বিলি হয়নি। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান জড়িত। গোটা পঞ্চায়েতে ঘুঘুর বাসা চলছে।' 

অভিযোগ অস্বীকার:
ওই পঞ্চায়েতের তৃণমূল প্রধান অম্বালিকা ঘোষ বলেন, 'জিআর নিয়ে অভিযোগ মিথ্যা। ৪ বছরের নয়, ২ বছরের জিআর বাকি ছিল। ব্লক থেকে মেল না আসায় সমস্যা হয়েছে।'

বিজেপির খোঁচা:
বিনামূল্যের রেশন সামগ্রী চুরির অভিযোগ নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল টানাপোড়েন। বিজেপির (BJP) রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, 'পশ্চিমবঙ্গ জুড়ে চুরি হচ্ছে। শুধু চাল নয় সব কিছু চুরি হচ্ছে।'

হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, 'টেকনিক্যাল ফল্ট হয়েছে। বিডিওকে বলব দ্রুত সমাধান করতে। বিজেপির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।'

আরও পড়ুন: কাজে পুনর্বহালের দাবি, পুরুলিয়ার হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget