এক্সপ্লোর

Hooghly News: উত্তরপাড়ায় ফের ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি ! আতঙ্কিত স্থানীয়রা

Hooghly theft : শহরে ফের নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানিয়েছে স্থানীয়রা। নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না বলে আশঙ্কা তাঁদের...

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া : পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। দিন দুয়েক আগেই দিনের বেলায় ফ্ল্যাটে চুরি করতে এসে এলাকার মানুষের হাতে ধরা পরে এক চোর। আজ ফের সামনে এল একই রকম ঘটনা। আর কে স্ট্রিটে রাস্তার ধারে তিন তলা ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি আলমারি ভেঙে, সমস্ত জিনিস লন্ডভন্ড করে দেয় দুষ্কৃতী বা দুষ্কৃতীরা। চুরির(Theft) এই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে এলাকায়।

আজ সকালে বাড়ির গাড়ি চালক এসে দেখতে পান, মেন গেটের তালা ভাঙা। এরপর স্থানীয় পুর প্রতিনিধি ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

দিন দুয়েক আগেই উত্তরপাড়ায় (uttarpara) ফাঁকা ফ্ল্যাটে চুরির চেষ্টার ঘটনা ঘটে। উত্তরপাড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাজার লেনের ঘটনা। ধরা পড়ে এক অভিযুক্ত।

আরও পড়ুন ; উত্তরপাড়ায় দিনে দুপুরে ফাঁকা ফ্ল্যাটে চুরি, ধৃত ১

উত্তরপাড়ার (uttarpara) বাজার লেনের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাসের ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগে চোরেরা ফ্ল্যাটে ঢোকে। সেই সময় প্রাণকৃষ্ণ দাস ও তাঁর স্ত্রী কৃষ্ণা দাস ছেলেকে স্কুলে ভর্তির জন্য বেরিয়েছিলেন। ফ্ল্যাটের দরজার ইন্টারলক ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরের আলমারির তালা ভেঙে লকার থেকে নগদ টাকা,আংটি,সোনার গয়না চুরি করে তারা। তবে চুরি করে পার পায়নি তারা। চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পরে যায় এক চোর। ফ্ল্যাট মালিক প্রাণকৃষ্ণ দাসের শ্যালক ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজার তালা ভাঙা, ঘরে ঢুকে সব লন্ডভন্ড দেখে সন্দেহ হওয়ায় চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে। চলে মারধর। এরপর তাকে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। 

এক দেড় মাসের মধ্যে উত্তরপাড়া থানা এলাকায় পরপর আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তারা শহরে ফের নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে। নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না বলে আশঙ্কা তাঁদের। শহরের পুরপ্রশাসক জানান, তিনি এনিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন পুলিশের সাথে কথা বলবেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget