এক্সপ্লোর

Hooghly News: উত্তরপাড়ায় দিনে দুপুরে ফাঁকা ফ্ল্যাটে চুরি, ধৃত ১

Hooghly Theft News: ধৃত এক অভিযুক্ত। উত্তরপাড়ার (uttarpara) বাজার লেনের ঐন্দ্রিলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাসের ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগে চোরেরা ফ্ল্যাটে ঢোকে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: আবারও উত্তরপাড়ায় (uttarpara) ফাঁকা ফ্ল্যাটে চুরি। উত্তরপাড়া থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে বাজার লেনে চুরি। দিনে দুপুরে চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত এক অভিযুক্ত। উত্তরপাড়ার (uttarpara) বাজার লেনের ঐন্দ্রিলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাসের ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগে চোরেরা ফ্ল্যাটে ঢোকে। সেই সময় প্রাণকৃষ্ণ দাস ও তার স্ত্রী কৃষ্ণা দাস ছেলেকে স্কুলে ভর্তির জন্য বেরিয়েছিলেন। ফ্ল্যাটের দরজার ইন্টারলক ভেঙে ঘরে ঢোকে। ঘরের আলমারির তালা ভেঙে লকার থেকে নগদ টাকা,আংটি,সোনার গয়না চুরি করে তারা। তবে চুরি করে পার পেলোনা তারা। চুরি করে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পরে যায় এক চোর। ফ্ল্যাট মালিক প্রাণকৃষ্ণ দাসের শ্যালক ফ্ল্যাটে গিয়ে দেখে দরজার তালা ভাঙা, ঘরে ঢুকে সব লন্ডভন্ড দেখে সন্দেহ হওয়াতে চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে। চলে মারধর। এরপর তাকে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। এক দেড় মাসের মধ্যে উত্তরপাড়া থানা এলাকায় পরপর আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

কিছুদিন আগেই, উত্তরপাড়ার (Uttarpara) বিপিএমবি সরণীর একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয় বলে জানা গিয়েছে। শনিবার সকালে ব্যাঙ্ক খুলতে গিয়ে তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। তবে টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ গিয়ে পৌঁছয়। এটিএম সংস্থায় খবর দেওয়া হয়। তাদের লোকজন এসে এটিএম পরীক্ষা করে দেখেন।তাতে দেখা যায়, কিয়স্কের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটি উধাও হয়ে গিয়েছে।

এটিএম সংস্থার কর্মী শুভময় বিশ্বাস বলেন, “দেখে মনে হচ্ছে, এটিএম ভাঙলেও, ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। টেকনিশিয়ান ডাকা হয়েছে। সংস্থার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।” চন্দননগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Hooghly: মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে

ভিডিও

Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda
NCPI News: থাকবে সাংসদ পদ? ২০ NCPI সাংসদ নিয়ে ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি
Tapas Roy attacks Sudip Banerjee : '৮০ বছরের বুড়ো, জীবনে সম্মান পাবে না', সুদীপকে নিশানা তাপসের | ABP
Malda News: এবার কি 'কালীঘাট-তৃণমূল' ছাড়ার পথে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Embed widget