এক্সপ্লোর

Hooghly News: ধনিয়াখালিতে রাস্তার ধারে কালভার্টের নিচে উদ্ধার টোটোচালকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Hooghly Youth Found Dead: খালের উপর মুখ থুবড়ে পড়েছিল ওই যুবকের দেহ। তবে কী কারনে যুবকের মৃত্যু হল, কোনও কারণে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয়েছে কিনা,  তা তদন্ত করে দেখছে পুলিশ। 


সোমনাথ দাস, হুগলি:  গতকাল রাতে বাড়ি ফেরেননি এক যুবক। আজ একটি কালভার্টের নিচে পাওয়া গেল ওই যুবকের মৃতদেহ। কীভাবে এবং কী কারণে ওই যুবকের মৃত্যু হল , তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন রাস্তার  ধারে খাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যত ছড়াল হুগলি জেলার ধনিয়াখালির বেলমুড়ি এলাকায়। মৃতের পরিচয়ও জানা গিয়েছে।  পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম প্রদীপ বাউল দাস। বয়স ২৮ বছর। খবর পেয়ে  ধনিয়াখালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এখন  কী কারনে যুবকের মৃত্যুর হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক প্রদীপ বাউল দাস পেশায় টোটো চালক।  প্রদীপ গতকাল রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় বাসিন্দাদের থেকে তাঁরা জানতে পারেন চুঁচুড়া হরিপাল রুটে বেলমুড়ি এলাকায় একটি কালভার্টের নিচে এক যুবকের দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে ছুটে যান।  পরিবারে লোকজন ঘটনাস্থলে গিয়ে যুবককে সনাক্ত করেন। নীল জিন্স প্যান্ট, নীল জামা পরিহিত অবস্থায় খালের উপর মুখ থুবড়ে পড়েছিল ওই যুবকের দেহ। তবে কী কারনে যুবকের মৃত্যু হল, কোনও কারণে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয়েছে কিনা, বা  এর পিছনে অন্য কোন রহস্য  রয়েছে কি না,  তা তদন্ত করে দেখছে পুলিশ। 

মৃতের দিদি পুতুল বাউল দাস বলেন, কীভাবে মৃত্যু হল তা জানি না। তবে  স্থানীয় একজনের থেকে প্রদীপ কিছু টাকা ধার নিয়েছিল। সেটা নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে  মনোমালিন্য  চলছিল। স্থানীয় এক বাসিন্দা কান্ত বাউল দাস জানান, ছেলেটি খুব ভালো ছিল। ওখানে কীভাবে পড়ে রইল , কীভাবে মৃত্যু হল , তা তদন্ত করে দেখা উচিত।

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুন মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যু র কারণ স্পষ্ট হবে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget