এক্সপ্লোর

Locket Chatterjee : রিষড়া স্টেশনে নামতেই লকেটকে আটকাল পুলিশ, প্রতিবাদে প্ল্যাটফর্মেই ধর্নায় বিজেপি সাংসদ

Sukanta Majumdar : এর আগে সুকান্ত মজুদারকে আটকানো হলে, তিনিও বসে পড়েন ডানকুনিতে

সঞ্চয়ন মিত্র, রিষড়া: রিষড়া স্টেশনে (Rishra Station) ট্রেন থেকে নামতেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) আটকাল পুলিশ। তাঁকে এগোতে দেওয়া হবে না বলে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়। কিন্তু, আক্রান্তদের সঙ্গে কথা বলার দাবিতে অনড় থাকেন লকেট। এনিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। পুলিশের বাধার মুখে রিষড়া স্টেশনের প্ল্যাটফর্মে ধর্নায় বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। এর আগে সুকান্ত মজুদারকে (Sukanta Majumdar) আটকানো হলে, তিনিও বসে পড়েন ডানকুনিতে (Dankuni)।

পুলিশের সঙ্গে কথা হওয়ার সময় লকেট বলেন, এত যাত্রী যাতায়াত করছেন। এখানে ১৪৪ ধারা হতে পারে না। এনিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁর কথা কাটাকাটি হয়। স্বাভাবিকভাবেই তিনি গন্তব্যে পৌঁছতে পারছেন না। কার্যকর্তারাও তাঁকে নিয়ে এগোতে পারছেন না। প্রতিবাদে রিষড়া স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন লকেট। তিনি দাবি জানান, তাঁকে আক্রান্ত এলাকায় যেতে দিতে হবে। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের কাছে পৌঁছতে দিতে হবে, এই দাবি জানান হুগলির বিজেপি সাংসদ।

রিষড়ায় ঘটনায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তাঁদের হিংসা বিধ্বস্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে ট্রেনে রিষড়ার পথ ধরেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর হঠাৎই নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়ার পথ ধরেন তিনি।

কেন ট্রেনে রিষড়ার পথ ধরা জানতে চাইলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখে অনেক কথাই বলছেন, কিন্তু এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি ? রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।'

পাশাপাশি রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'

রাজ্যপালের বার্তা-

দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা দেন রাজ্যপাল। জিও ওউর জিনে দো, অশান্ত রিষড়ায় গিয়ে মন্তব্য করেন রাজ্যপাল। দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই সরাসরি রিষড়া যান তিনি। ঘুরে দেখলেন উপদ্রুত এলাকা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। রিপোর্ট নেন সিপির থেকে। যান থানায়ও। 

আরও পড়ুন ; 'অপরাধীরা গরাদের ভিতরে যাবে'', রিষড়ায় বার্তা রাজ্যপালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget