এক্সপ্লোর

Governor On Rishra Violence : ''অপরাধীরা গরাদের ভিতরে যাবে'', রিষড়ায় বার্তা রাজ্যপালের

'যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়' , রিষড়ায় বার্তা রাজ্যপালের

 আবীর দত্ত, রিষড়া : উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়ায় গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose  )। রিষড়াকাণ্ডে ( Rishra ) কড়া বার্তা দিয়েছেন তিনি। রিষড়ায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কথা বলেন কমিশনার অফ পুলিশের সঙ্গে। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ''অপরাধীরা গরাদের ভিতরে যাবে''। 

প্রথমে রাজ্যপাল যান রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, DIG বর্ধমান রেঞ্জ শ্যাম সিং। তাঁদের থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান রাজ্যপাল। স্টেশন লাগোয়া চত্বর, যেখান থেকে সোমবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল, সেই জায়গাতেও যান সিভি আনন্দ বোস। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

'রাজনীতির অপরাধীকরণ চলছে'
রাজ্যপাল বলেন, 'পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়। শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির অপরাধীকরণ চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন'। 

'অপরাধীরা গরাদের ভিতরে যাবে'
রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেথে তাঁর বার্তা, 'সবাইকে একসঙ্গে হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের ভিতরে যাবে' রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

সাধারণ মানুষের সঙ্গে রাজ্যপাল
তারপর সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল । তাঁদের অভিযোগ, অভিজ্ঞতার কথা শোনেন তিনি। তিনি এবিপি আনন্দর সামনে প্রতিক্রিয়ায় বলেন, জিও আউর জিনে দো ! 

'অশান্তির ঘটনা আমরা জানি'
দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় তড়িঘড়ি মঙ্গলবার ফেরেন রাজ্যপাল। ফিরেই তাঁর মন্তব্য ' গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব।'  রিষড়াকাণ্ডে বার্তা রাজ্যপালের ( C V Ananda Bose )।

দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। রিষড়াকাণ্ডের জেরেই সফর কাটছাঁট রাজ্যপালের। বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের । কিন্তু রিষড়াকাণ্ডের জেরে কর্মসূচি বাতিল করে শহরে ফিরেছেন রাজ্যপাল।  

এর আগেও অশান্তি নিয়ে কড়া বিবৃতি দিয়েছিল রাজভবন। হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর রাজভবন বিবৃতি দিয়ে বলেন, হাওড়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য় রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) মধ্য়ে কথা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের  পরিবারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget