এক্সপ্লোর

Mamata Banerjee: মাহেশ জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ চেয়ে পুজো মদনের

তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত কামারহাটির বিধায়ক

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। আর এরই মধ্যে মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জন্য আশীর্বাদ চাইলেন মদন মিত্র (Madan Mitra)। ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত কামারহাটির বিধায়ক। ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় গান করেন মদন মিত্র।

এদিন ছড়া কেটে মদন বলেন, “ভবানীপুর থেকে কামারহাটি, লক্ষ এবার সবার দেশের মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লি হবে এবার বাংলার ঘাঁটি। এ খেলা ভবানীপুরের খেলা নয় তাই নরেন্দ্র মোদি আর অমিত শাহ স্টার ক্যাম্পেনার থেকে নাম সরিয়ে নিয়েছে।’’ উল্লেখ্য, গতকাল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “নন্দীগ্রামে যদি হতে পারে তাহলে ভবানীপুরে কেন নয়?’’এই নিয়ে মদন মিত্র বলেন, দিলীপ ঘোষ যদি বলতে পারেন তাহলে এটাও বলতে পারেন শহিদ মিনার থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করাও সম্ভব।

আরও পড়ুন: Arambag: মোবাইল গেমে প্রবল আসক্তিতে বিপর্যয়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের

অন্যদিকে, মাহেশ জগন্নাথ মন্দিরে ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি মাহেশ মন্দিরে আসেন। তিনি বলেন, “দিদির নামে পুজো দিতেই এখানে আসা। দিদিকে অনেক ভোটে জিততে হবে। দিলীপ ঘোষ কী বলছেন তা আমরা জানি না।  আমরা জানি ঘরের মেয়েকেই ভবানীপুর চাই। জগন্নাথ দেবের কাছে আমি চেয়েছি দিদি যেন ভালো থাকে।’’ পাশাপাশি গতকাল, নলহাটেশ্বরীতে মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায়ের জয় চেয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যাধ্যায়। এদিন সকালে নলহাটেশ্বরী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় নাম গোত্র ধরে পুজো দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যাধ্যায়। সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে যান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget