এক্সপ্লোর

Train Disruption: শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল, যাত্রী ভোগান্তির আশঙ্কা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।

সোমনাথ মিত্র, হুগলি: হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক। আজ ও কাল হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল করা হয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-তারকেশ্বর শাখায় শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানোর জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। 

শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। সেইসঙ্গে শেওড়াফুলি থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্তও পাওয়ার ব্লক করা হবে। তার জেরে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট আপ এবং গোঘাট, তারকেশ্বর, আরামবাগ থেকে হাওড়া ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাত্রী দুর্ভোগ কমাতে আগামীকাল সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। 

মে মাসেই একাধিকবার বিভিন্ন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।  চলতি সপ্তাহে সোমবার নৈহাটি স্টেশনে সিগনালে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। শিয়ালদা-নৈহাটি ও নৈহাটি-ব্যান্ডেল শাখায় দেরিতে চলছে একাধিক লোকাল। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ নৈহাটি স্টেশনে সিগনাল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ৮টা ৫০-এ আংশিক মেরামতি হলেও, ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। এর জেরে ৭টি দূরপাল্লার ট্রেন ও ২০টি লোকাল দেরিতে চলছে।

তার আগে বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। ট্রেন দুর্ঘটনার জেরে আপ-ডাউন মিলিয়ে ৯টি ট্রেন বাতিল করা হয়। হাওড়া ও শিয়ালদা, দুটি শাখাতেই বাতিল করা হয় ট্রেন। একইদিনে হুগলির আরামবাগ-তারকেশ্বর শাখাতে ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ তোকিপুর স্টেশন ও তালপুরের মাঝামাঝি বিদ্যুতের তার ঝুলে যায়। এর জেরে সকাল ৭টা ৪০ থেকে আরামবাগ-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ। মেরামতির পর, পৌনে ১০টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। ২ ঘণ্টারও বেশি ট্রেন বন্ধ থাকায়, সমস্যায় পড়েন যাত্রীরা। 

আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget