এক্সপ্লোর

Hooghly News: আলাভোলা নয় 'ভোলা', ষাঁড়ের গুঁতোয় নাজেহাল গ্রামবাসী

Bull Creates Problem In Hooghly: হলটা কী ভোলার?এমন তাণ্ডব কেন? পান্ডুয়ার খন্যান পশ্চিম পাড়ার বাসিন্দারা আপাতত তার দাপটে চিন্তায়। কখনও জমির সব্জি বা ফসল নষ্ট করে দিচ্ছে, কখনও আবার গুঁতিয়ে দিতে তেড়ে আসছে ভোলা। ইতিমধ্যেই তার আক্রমণে চার জন জখম।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হলটা কী ভোলার?এমন তাণ্ডব (reckless) কেন?
পান্ডুয়ার (pandua) খন্যান পশ্চিম পাড়ার বাসিন্দারা আপাতত তার দাপটে চিন্তায়। কখনও জমির সব্জি বা ফসল নষ্ট করে দিচ্ছে, কখনও আবার গুঁতিয়ে দিতে তেড়ে আসছে ভোলা। ইতিমধ্যেই তার আক্রমণে চার জন জখম।পরিস্থিতি এমনই যে সন্ধ্যা হতে না হতে গ্রামের বাচ্চা ও মহিলারা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এবার উপায়? অথচ কয়েক দিন আগে পর্যন্তও দিব্যি ছিল ষাঁড়টি (bull)। 

ভুলছে না ষাঁড়...

চমকাচ্ছেন? তা হলে গল্পটা খোলসা করে বলা যাক। বছরখানেক আগে হঠাতই কোথাও থেকে ঘুরতে ঘুরতে পশ্চিমপাড়ায় চলে আসে ভোলা। তবে সেই সময় সুস্থ ছিল না ষাঁড়টি। ঠিকমতো হাঁটতে পারছিল না। স্থানীয়দের একাংশের মতে, পায়ে চোট ছিল ভোলার। গ্রামবাসীরাই চাঁদা তুলে তার চিকিৎসা করে চোট সারিয়ে তোলে। তখনই গ্রামের লোকেরা তার নাম রেখেছিল ভোলা। সবই ঠিক চলছিল। কিন্তু সুস্থ হয়ে স্বমূর্তি ধারণ করে সে। কী রকম? 

ভোলার তাণ্ডব..

এককথায় গ্রামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ওই ষাঁড়। কখনও চাষের জমিতে নেমে সব্জি, ফসল নষ্ট করতে থাকে। তাড়িয়ে দিতে গেলে উল্টে গুঁতিয়ে দেওয়ার জন্য তেড়ে আসে। পরিস্থিতি বেশ চাপের। গ্রামের বাসিন্দা সেখ কাদের আলি বলেন, 'রবি মরসুমে ধান, আলু নষ্ট করেছে। আমন ধানের বীজ খেয়ে নিচ্ছে বেশ কয়েক জনের ক্ষতি করছে ভোলা। বন দফতর কিছু একটা ব্যবস্থা করুক।' খবরও গিয়েছে বন দফতরে। তবে যত ক্ষণ পর্যন্ত তারা কোনও পদক্ষেপ না করছে,তত ক্ষণ নিশ্চিন্ত হতে পারছেন না গ্রামবাসীরা। আপাতত তাই লাঠি নিয়ে নিজেরাই পাহারার ব্যবস্থা করেছেন। কিন্তু এভাবে কত দিন? আতঙ্কের ছাপ স্পষ্ট চোখেমুখে।
সঙ্গে কিছুটা বিষণ্ণতাও। সুস্থ হয়ে উঠতে না উঠতেই কী রূপ ধরল ভোলা? 

আরও পড়ুন:এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget