এক্সপ্লোর

Virus Attack: এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি

Malware Apps: ফের ম্যালওয়্যারের (Malware Attack)হানায় ত্রস্ত গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর (Google Playstore)থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি।

Malware Apps: ফের ম্যালওয়্যারের (Malware Attack)হানায় ত্রস্ত গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর (Google Playstore)থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি। সম্প্রতি ৮টি এরকম ম্যালওয়্যার অ্যাপস পাওয়া গিয়েছে প্ল-স্টোরে।

Virus Attack: অজান্তেই চলে যাবে আপনার টাকা 
সম্প্রতি নতুন এই ম্যালওয়্যারের বিষয়টি সামনে এনেছেন একজন সুরক্ষা বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, এই ধরনের ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপের থেকে তৈরি হচ্ছে সমস্যা। এই অ্যাপগুলি আপনার অনুমতি ছাড়াই প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইবার করে দিচ্ছে। এই ম্যালওয়ারের নাম Autolycos। আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন। তবে এখন এই আটটি অ্যাপকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।

Malware Apps: আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে ম্যালওয়্যার

সাইবার সিকিউরিটি ফার্ম অ্যাভেনার নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও টুইটারে এই ম্যালওয়্যার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, "অটোলাইকোস নামের নতুন ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। যা গুগল অ্যাপ স্টোরের প্রায় আটটি অ্যাপে পাওয়া গিয়েছে। অটোলাইকোস ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ ও ডেটা চুরির কাজ করে। এমনকী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই এসএমএসও পড়ে ফেলে। অটোলিকোস রিমোট ব্রাউজারে ইউআরএল চালায় ও ওয়েবভিউ ছাড়াই HTTP অনুরোধ অনুমোদন করে।" যা এককথায় এই ধরনের অ্যাপ ব্যবহারকারীর মারাত্মক ক্ষতি করে।

Autolycos Malware: ৮ অ্যাপে রয়েছে এই ভাইরাস 
গবেষকের মতে, গুগল প্লে স্টোরের এই ৮টি অ্যাপে অটোলাইকোস ম্যালওয়্যার পাওয়া গেছে। আপনার ফোনে যদি এই অ্যাপস থাকে, তাহলে অবিলম্বে সেগুলি সরিয়ে ফেলুন। মনে রাখবেন, প্লে স্টোর থেকে ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন। খবরটি সামনে আসতেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলা হয়েছে।

1 Creative 3D Launcher
2 Gif Emoji Keyboard
3 Vlog Star Video Editor
4 Wow Beauty Camera
5 Freeglow Camera
6 Coco Camera v1.1
আরও আছে তালিকায়।

কীভাবে ম্যালওয়্যার অ্যাপস রিমুভ করবেন ?
১ আপনার মোবাইলেও যদি এই অ্যাপগুলির থাকে, তবে এই অ্যাপটি সরাতে অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংসে যান।
২ তারপর অ্যাপ বিভাগে যান। 
৩ সেখানে অ্যাপের তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
৪ এবার এই অ্যাপগুলি অবিলম্বে আনইনস্টল করুন।
৫ 'আন-ইনফরমড' কোনও অ্যাপ থাকলে তা বন্ধ করুন। 
৬ তারপরে ফাইল ম্যানেজারে যান ও সেই অ্যাপের সঙ্গে যুক্ত সমস্ত ফাইল মুছে ফেলুন।

Free VIP SIM: 'মনের মতো' মোবাইল নম্বর ! এবার ভিআইপি সিম পান বিনামূল্যে

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget