এক্সপ্লোর

South 24 Parganas: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর, ছেলের সঙ্গে অশান্তির জের? তদন্তে গোসাবা থানার পুুলিশ

Housewife Death: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম সাবিত্রী বিশ্বাস। বয়স ৩৮ বছর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোসাবার বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর কলোনি এলাকায়।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: অগ্নিদগ্ধ (burn) হয়ে মৃত্যু (death) হল এক গৃহবধুর (housewife)। মৃতার নাম সাবিত্রী বিশ্বাস। বয়স ৩৮ বছর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোসাবার (gosaba) বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর কলোনি এলাকায়।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বিজয়নগর কলোনির বাসিন্দা সঞ্জয় মণ্ডল ঘরের মধ্যেই সাবিত্রীকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুরু করেন তৎক্ষণাৎ। ছুটে আসেন পড়শিরা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় আগুনও নেভানো হয়। পুলিশকে খবর দিলে তারাই অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এর মধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, মায়ের সঙ্গে অশান্তি ছিল ছেলের। সে জন্যই তাঁকে পুড়িয়ে মারা হয়েছে। তবে কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ। ইতিমধ্যে মৃতার ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল এলাকা। 

রহস্যমৃত্যু আগেও...
গত অক্টোবরেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তদন্তে পুলিশ জানতে পারে, মৃতের নাম শান্তনু মণ্ডল। প্রতিবেশীরাই পুকুরের মধ্যে বছর তিরিশের ওই যুবকের দেহ ভাসতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। একই মাসে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে আটকে রেখে অত্যাচারের অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার পথের দাবি এলাকায়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। অভিযুক্তের পরিবারের সাফাই, চাকরি চলে যাওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি। আবার তার আগে, ডিসেম্বরে জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকী বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় ওই ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
সব মিলিয়ে মাঝেমধ্যেই নানা অপরাধের জন্য খবরে শিরোনামে দক্ষিণ ২৪ পরগনা। আতঙ্কে স্থানীয়রা। নানা প্রশ্ন অনেকের মনে। উত্তর আপাতত অধরা। 

আরও পড়ুন:শেষবেলায় ফের নায়ক স্টোকস, পাক বধ করে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড

 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget