এক্সপ্লোর

Fire Burns Woman: শাড়িতে আগুন, মোবাইলে গেমে বিভোর গৃহবধূ খেয়াল না করায় বড় বিপর্যয়

Jalpaiguri News:মোবাইলে গেম খেলতে এতই বিভোর যে কখন শাড়িতে আগুন লেগে গিয়েছিল, খেয়ালই করেননি গৃহবধূ। সেখান থেকে অগ্নিদগ্ধ হয়ে আপাতত হাসপাতালে ভর্তি শিখা রায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মোবাইলে গেম খেলতে এতই বিভোর যে কখন শাড়িতে আগুন লেগে গিয়েছিল, খেয়ালই করেননি গৃহবধূ (Housewife Suffers Burn Injuries)। সেখান থেকে অগ্নিদগ্ধ হয়ে আপাতত হাসপাতালে ভর্তি শিখা রায়। গত কাল রাতে খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে এই ঘটনা ঘটে। শিখা রায় নামে ওই গৃহবধূকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কী জানা গেল?
গতকাল রাতে বাড়িতেই মোবাইলে গেম খেলতে খেলতে আগুনে তাপ পোহাচ্ছিলেন শিখা রায়। কখন যে তাঁর শাড়িতে আগুন ধরে যায়, খেয়াল করেননি। গেমে-বিভোর থাকা শিখার গোটা শাড়িতে যখন আগুন ছড়িয়ে গিয়েছে, তখনই চেঁচামেচি শুরু করেন তিনি। চিৎকার শুনে তাঁর স্বামী শ্যামল রায় এবং আশপাশের লোকজন ছুটে আসেন। ওই গৃহবধূকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী কালে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় শিখাকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গৃহবধুর হাত এবং কোমর থেকে শরীরে নিচের অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একরকম কঠিন লড়াই চলছে, বলে জানিয়েছেন ডাক্তাররা। 

আসক্তিতে মৃত্যু...
এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বরে, অনলাইন গেমে আসক্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন এক যুবক। ঘটনাটি ঘটে হুগলির গোঘাটের ধুলেপুর গ্রামের। যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পুলিশ জানায়, মৃত যুবকের নাম শুভদীপ ঘোষাল। জানা যায়, দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ ভিন রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলে আসেন। তাঁর বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান ছিল। আর্থিকভাবেও অনটনে ছিল পরিবারটি। যদিও বাবার দোকানে বসতেন না, ব্যবসাও দেখতেন না শুভদীপ। পরিবারের দাবি, শুভদীপ রাত জেগে মোবাইলে গেম খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। ঘর থেকেই বেরোতেন না। কোন কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন। এই নিয়ে পরিবারেও নানান ভাবে ঝামেলা হত। মোবাইল গেমেই আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এখান থেকেই গ্রামবাসী ও পরিবারের লোকজনের ধারণা, মোবাইল গেমে আসক্ত হয়ে অবসাদে আত্মহত্যা করেছেন তিনি।

আরও পড়ুন:গঙ্গাসাগর মেলায় ভেসেলের ভাড়া বাড়িয়ে টাকা আত্মসাৎ রাজ্য সরকারের? বড় অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget