এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: 'সবাই হেরে যাচ্ছে, তুমি জিতলে খারাপ লাগত', ক্ষমতাচ্যুত হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফেরার পরে বলেছিলেন সুচেতন

Buddhadeb Bhattacharjee Memories: আরজি কর মেডিক্য়াল কলেজের সেমিনার রুমে যে রাতে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা, সেদিনই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: ঠিক এক বছর আগে, আজকের দিনটাতেই চিরবিদায় নিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)।  পাম অ্যাভিনিউয়ের দু'কামরার ফ্ল্যাটটাই ছিল তাঁর নিজের জগৎ। নন্দীগ্রামে যে গুলি চলল, কেমন ছিল তাঁর মনের অবস্থা? দুহাজার এগারোর ভোটের ফল যেদিন বের হল, যাদবপুর কেন্দ্র থেকে তিনি হেরে গেলেন, কী বলেছিলেন বাড়ি ফিরে? কী রয়েছে তাঁর সেই আত্মজীবনীতে, যা তিনি কোনওদিন সামনে আনতে দেননি? আজ সেই দুকামরার ফ্ল্যাটটায় তিনি নেই, শুধু ছড়িয়ে আছে অজস্র স্মৃতি। প্রয়াণের একবছর পর, সেই স্মৃতির সরণি ধরে হাঁটলেন, তাঁর স্ত্রী, মীরা ভট্টাচার্য (Meera Bhattacharyya)।

আরজি কর মেডিক্য়াল কলেজের সেমিনার রুমে যে রাতে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা, সেদিনই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যিনি চেষ্টা করেছিলেন বাংলাকে দেশের শিল্প মানচিত্রে প্রথম সারিতে তুলে আনতে! কৃষিকে ভিত্তি করে, শিল্পকে ভবিষ্য়ত করতে! কিন্তু পারেননি। উল্টে তাঁর আমলেই পতন হয়েছে ৩৪ বছরের বাম দূর্গের। কিন্তু রাজনৈতিক জীবনে সাফল্য়-ব্য়র্থতার মিশেলের মধ্য়ে দিয়ে এগোনো বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্য়ুর পর, তাঁর ঘোর রাজনৈতিক বিরোধীও একটা কথা স্বীকার করতে বাধ্য় হয়েছেন, তাঁর সততা, তাঁর অনাড়ম্বর-অতি সাধারণ-সরল জীবনযাপন অতুলনীয়! মৃত্যুর এক বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা-আক্ষেপের আখ্যান শোনা গেল তাঁর এক চিলতে ফ্ল্য়াটের অন্দরে।

স্বপ্নভঙ্গের দিন। ক্ষমতাচ্যুত হয়ে যেদিন বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ফিরে এসেছিলেন তাঁর পাম অ্যাভিনিউের আস্তানায়, সেদিন কেমন মেজাজ ছিল তাঁর? কী বলেছিলেন তিনি? সেই স্মৃতি মনে করে মীরা ভট্টাচার্য বলছেন, 'ক্ষমতাচ্যুত হয়ে যেদিন বাড়িতে ঢুকলেন, সেদিন সুচেতন বললেন, বাবা বাঁচলাম! তুমিও হেরে গেছো! সকলে হেরে যাচ্ছে! তুমি যদি জিততে, খারাপ লাগতো। হেসে উত্তর দিলেন। হেরে যাওয়াটাকে স্বাভাবিক মনোভাবে নিয়েছিলেন।'

নন্দীগ্রামে যেদিন গুলি চলে, সেদিন বাড়ি ফেরার পর কেমন ছিল বুদ্ধবাবুর মেজাজ? মীরা ভট্টাচার্য বলছেন, 'পার্টির ভূমিকা তো ছিল, উনি জোর করে করতে চাননি। বহুবার সমঝোতা করতে চেয়েছেন। পার্টিকে এর মধ্যে আনা উচিত নয়। উনার মত সভ্য সুশিক্ষিত মানুষ চান নি , যারা আন্দোলন করছেন, তাদের জোর করে তুলে দেওয়া। নন্দীগ্রামে গুলি চালনার  দিন খুব গম্ভীর ছিলেন। কথাও কম বলছিলেন। ওনার ভেতরটা নরম। এত লোকের মারা যাওয়াকে মেনে নিতে পারেননি।'

আজ সব স্মৃতিরা ভিড় করছে মীরা ভট্টাচার্যর মনে। পাম অ্যাভিনিউয়ের এক চিলতে ফ্ল্যাটে বুদ্ধদেব আছেন ছবি হয়ে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget