এক্সপ্লোর

Howrah: শয্যাশায়ী বাবা, সাহায্যের আশায় ভ্যান চালিয়ে ঘুরছে নাবালিকা

Uluberia: চিকিৎসার খরচ জোগাড় করতে উলুবেড়িয়া শহরে ভ্যান চালিয়ে শয্যাশায়ী বাবাকে নিয়ে সাহায্যের আশায় ঘুরছে ১১বছরের ছোট্ট নাবালিকা। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিডিও।

সুনীত হালদার, উলুবেড়িয়া: চিকিৎসার খরচ জোগাড় করতে উলুবেড়িয়া শহরে ভ্যান চালিয়ে শয্যাশায়ী বাবাকে নিয়ে সাহায্যের আশায় ঘুরছে ১১বছরের ছোট্ট নাবালিকা। ঘটনা জানাজানি হতেই পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিডিও।

ভ্যানে শুয়ে অসুস্থ বাবা। ভাল করে পা টাও পাচ্ছে না প্যাডেলে। সাহায্যের আশায় ভ্যান চালিয়ে ঘুরছে বছর ১১-এর মেয়ে!

স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার বাসিন্দা বছরের ৫০ এর এই ব্যক্তি ২০ বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। পেশায় শ্রমিক সংসারের উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তিনি। অসুস্থতার কারণে সংসারে দেখা দিয়েছে অভাব অনটন। ফলে যে বয়সে পড়াশোনা নিয়ে থাকার কথা সেই বয়সেই অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসার খরচ জোগাতে রাস্তায় নেমেছে একমাত্র মেয়ে। উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মাকে সঙ্গে নিয়ে বাবার চিকিৎসার জন্য সাহায্য চাইছে ছোট্ট মেয়েটি। কখনও কোথাও সাহায্য মিলছে, আবার কোনওদিন সারাদিন খাবারটুকুও জোটে না। এটাই প্রতিদিনের রুটিন এই ১১ বছরের নাবালিকার। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে। 

মেয়েটি জানিয়েছে, ‘আমার দাদা, ভাই, দিদি কেউ নেই। বাবা কিছু করতে পারে না। সকলের সাহায্যেই চলে। সারা দিন ভ্যান চালিয়ে সন্ধেয় বাড়ি ফিরে হাত-পায়ে খুব যন্ত্রণা করে। বই নিয়েও বসি। মা ডাকলে শুয়ে থাকা বাবার কাছে যাই।’

এই ঘটনা জানাজানি পরিবারের সঙ্গে দেখা করেন উলুবেড়িয়া ১ নম্বরের বিডিও নীলাদ্রিশেখর দে। সাহায্যেরও আশ্বাস দেন তিনি। বিডিও বলেছেন, ‘মেয়েটির পড়াশোনার ব্যবস্থা করা হবে। পরিবারের পাশে আছি। চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

অনেক সময়ই দেখা যায় সন্তানরা বাবা-মার দায়িত্ব নিচ্ছেন না। কিন্তু এই নাবালিকা ছোট্ট বয়সেই সংসারের দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। বিডিও যদি আশ্বাসমতো মেয়েটি ও তার পরিবারের পাশে দাঁড়ান, তাহলে তাদের উপকার হবে, কষ্ট দূর হবে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget