এক্সপ্লোর

Howrah: আমতায় অজানা জ্বরের প্রকোপ, হাসপাতালে ভর্তি ২৫টি শিশু

আমতা গ্রামীণ হাসপাতাল ভর্তি ২৫টি শিশু। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মন্ডল অবশ্য জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই।

সুনীত হালদার, আমতা: হাওড়ার আমতায় অজানা জ্বরের প্রকোপ। আমতা গ্রামীণ হাসপাতাল ভর্তি ২৫টি শিশু। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মন্ডল অবশ্য জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা চলছে।

গত দু-তিন দিনে হাওড়ার আমতায় অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। অজানা জ্বরে কমপক্ষে ২৫ জন শিশু আক্রান্ত হয়েছে। তারা ভর্তি আছে আমতা গ্রামীণ হাসপাতালে। বেশিরভাগ শিশুরই জ্বরের পাশাপাশি পেট খারাপ ও খিঁচুনি দেখা দিয়েছে। এই নিয়ে অসুস্থ শিশুদের অভিভাবকরা  আতঙ্কিত।  তাঁরা জানিয়েছেন, শিশুদের জ্বরের পাশাপাশি পেটের গণ্ডগোল হচ্ছে। শিশুরা ঝিমিয়ে থাকছে।

আমতা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা অসুস্থ বাচ্চাদের চিকিৎসা করছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মন্ডল জানিয়েছেন, প্রতি বছর এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে বাচ্চাদের জ্বর, সর্দি এবং পেট খারাপের প্রকোপ দেখা যায়। এখন বাচ্চাদের ভাইরাল ফিভারের পাশাপাশি পেট খারাপ হচ্ছে। জ্বর নিয়ে রাজ্য সরকারের গাইডলাইন মেনে তাঁরা কাজ করছেন। আমতা হাসপাতলে ভর্তি থাকা শিশুদের চিকিৎসা চলছে। চিন্তার কোনও কারণ নেই। তিনি অভিভাবকদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, রাজ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির হার কমে হয়েছে এক শতাংশ। স্বাস্থ্য দফতরের চতুর্থ সেন্টিনাল সার্ভেতে উঠে এসেছে এই তথ্য। দার্জিলিং, জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ বাড়িয়েছে পূর্ব মেদিনীপুর। তালিকায় যুক্ত হয়েছে বসিরহাট ও ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলা। 

স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। তবে রাজ্য সরকারের সেন্টিনাল সার্ভে বলছে, বাংলায় সংক্রমণ বৃদ্ধির হার সামান্য কমেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি হাসপাতাল থেকে মাসে ৪০০ জনের নমুনা সংগ্রহ করে RT-PCR টেস্ট করা হয়। এরই পোশাকি নাম সেন্টিনাল সার্ভে। 

স্বাস্থ্য দফতর জানিয়েছে, তৃতীয় সমীক্ষায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার ছিল ১.২ শতাংশ। চতুর্থ সমীক্ষায় সেটা কমে হয়েছে ১ শতাংশ। তৃতীয় সমীক্ষায় দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি ছিল। সেখানেও এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget