এক্সপ্লোর

Howrah: মাথায় তোলা টিন ছুঁল খোলা বিদ্যুতের তার! নিমেষে নিথর কিশোর

Electrocution: বাড়ি ফেরার পথে লুকিয়ে খোলা বিদ্যুতের তারের বিপদ। স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা

সুনীত হালদার, হাওড়া:বর্ষার মরসুমে ফের পুরনো আতঙ্ক। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক কিশোরের। হাওড়ার শিবপুরের কয়লা ডিপো এলাকার ঘটনা। বছর পনেরোর ওই মৃত কিশোরের নাম রাজকুমার রাম।

বৃহস্পতিবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজকুমার বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্নান সেরে ঘরে ফিরছিল সে। সূত্রের খবর, ফেরার পথেই বাড়ির কিছুটা আগে একটি টিনের টুকরো পরে থাকতে দেখে সে। একটি খাটালের সামনে বড়সড় আকারের একটি টিনের টুকরো পড়েছিল। সেটা দেখে বাড়ি আনার জন্য মাথায় করে নেয় সে। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি মৃত্যু ওত পেতে হয়েছে। টিনের টুকরোটি মাথায় করে আনার সময় কাছেই একটি জায়গায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে টিনের টুকরো আটকে যায়। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে যায় সে। দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কয়েকজন এসে বাঁশ দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আসে পুলিশও। ততক্ষণে স্থানীয় বাসিন্দারাই ওই কিশোরকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ইতিউতি বিদ্যুতের তার ঝুলে থাকার ঘটনা নতুন নয়। ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও নতুন নয়। রাজ্যের নানা কোণায় বারবার এই ঘটনা দেখা যায়। কিন্তু তারপরেও সচেতনতা দেখা যায় না। বর্ষাকালে খোলা বা অসুরক্ষিত বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা বারবার ঘটছে। ঝরে যাচ্ছে প্রাণও। 

এই বছরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে নানা জেলায়। কদিন আগেই উত্তর ২৪ পরগনায় গাছের ডাল সোজা করতে গিয়ে মৃত্যু হয়েছিল বাবা ও ছেলের। মে মাসে কলকাতা শহরে জামাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মা ও মেয়ের। ওই দিনই বীরভূমের সদাইপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ২ জনের। গত বছর অক্টোবরে শিবপুরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রের। ফুটবল খেলার সময় ওই দুর্ঘটনা ঘটেছিল। মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে ওই ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন:অস্ত্র আইনে গ্রেফতার নন্দীগ্রামের BJP মণ্ডল সভাপতি

 

 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget