এক্সপ্লোর

Howrah Accident : জাতীয় সড়কে প্রথমে লরির ধাক্কা, দুমড়ে যাওয়া গাড়িতে ফের লরির ধাক্কা, মর্মান্তিক মৃত্যু হাওড়ায়

Death : কলকাতা থেকে কাজ সেরে ফেরার পথে মৃত্যু। আহত দু'জনের চিকিৎসা চলছে উলুবেড়িয়া হাসপাতালে।

সুনীত হালদার, হাওড়া : হাওড়ার বাগনানে দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ২ জনের। আহত আরও ২ জন। গতকাল রাত ১১টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে (National Highway) বাগনান আমতা রোড মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। 

কীভাবে দুর্ঘটনা

একটি গাড়িতে ৫ জন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে ফিরছিলেন। পেশায় ইলেকট্রিশিয়ানে কাজ করেন তাঁরা। দুর্গাপুজোর জন্য প্যান্ডেল প্রস্তুতির অঙ্গ হিসেবে বিদ্যুৎ সংযোগ ঠিক করার কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, গাড়িটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। এর জেরে গাড়িটি উল্টোদিকের লেনে ছিটকে যায়। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটিতে আটকে পড়েন সকলেই। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি লরি গাড়িটিকে ধাক্কা মারে। ঘাতক লরিটি পুলিশ আটক করলেও চালক পলাতক। 

কাজ সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

যে ঘটনার খোঁজ পেয়েই সেখানে ছুটে যায় বাগনান থানার পুলিশ (Bagnan Police Station)।  গাড়ির চারজন আহতকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাঁদের নিয়ে ছোটা হয় উলুবেড়িয়া হাসপাতালে। সেখানেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আর একজনকে কলকাতার হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তাঁরও। মৃত দু'জনের নাম সঞ্জীব গুছাইত ( ৩১ ) ও রাজিব গুছাইত ( ৩২ )। তাঁরা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেশরকুন্দা গড়গড়িয়া গ্রামের বাসিন্দা। আহত বাকি দু'জনের চিকিৎসা চলছে উলুবেড়িয়া হাসপাতালে।

মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডেও

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাতটা নাগাদ সরকারি একটি বাস ঢোকে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। যাত্রী নামিয়ে ওই গাড়ির চালক গাড়িটাকে দাঁড় করিয়ে শৌচাগারে চলে যান। তারপরে কন্ডাক্টর গাড়ির বনেট খুলে মালপত্র বের করার চেষ্টা করে। তখনই গাড়ির হ্যান্ডব্রেক না মেরে রাখায় ওই মুহূর্তে গাড়ি নিউট্রাল হয়ে যায়। পিছন দিকে গড়াতে শুরু করে গাড়ির চাকা। সকালের ব্যস্ত সময়ে বাসস্ট্যান্ডে ছিলেন অনেকেই। ছিল আরও বেশ কয়েকটা বাসও। ওই সরকারি বাসের পিছন দিয়ে বাবা ও ছেলে যাচ্ছিলেন। সরকারি বাসটি পিছনোর সময় কিছু বুঝে ওঠার আগেই  উল্টো দিকে আরও একটি বাসের মাঝে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলে বৃদ্ধ বাবা ও ৪০ বছরের ছেলে রাজনারায়ণ সামন্ত দুজনেই পিষ্ট হয়ে যায়।

আরও পড়ুন- কোন পুজো দেখবেন? কী খাবেন? চিন্তা কমিয়ে প্যাকেজ নিয়ে হাজির পরিবহণ দফতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Governor: শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
News Live : LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG Gas Crisis: গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
Weather Update: ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget