এক্সপ্লোর

Howrah: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১

Howrah News: দমকলের সঙ্গে স্থানীয়দের তৎপরতায় ১২জনকে উদ্ধার করা হয়েছে। তবে ১ জনকে বাঁচানো যায়। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। 

হাওড়া: তারাপীঠ, মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়। আন্দুলের বহুতলে আচমকাই আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে যে, আবাসনের ৩ তলার ফ্ল্যাটে আগুন লেগে যায়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল পাশের ফ্ল্যাটে। দমকলের সঙ্গে স্থানীয়দের তৎপরতায় ১২জনকে উদ্ধার করা হয়েছে। তবে ১ জনকে বাঁচানো যায়। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। 

এর আগে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছিল। ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডেও ৯ জনের প্রাণ হারিয়েছিল। রামপুুরহাটেও একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর আবাসনে আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে আবাসনে একটিই সিঁড়ি ছিল। অগ্নিনির্বাপন ব্যবস্থা আবাসনে ছিল কি না, তা নিয়েো প্রশ্ন উঠছে। যে মুহূর্তে দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে, তখন দাউদাউ করে জ্বলে ওঠে। 

দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করছেন। উচ্চপদস্থ আধিকারিকরা ও পুলিশের কর্মকর্তারাও পৌঁছেছেন এলাকায়। কী কারণ আগুন লাগল তা যদিও স্পষ্ট হয়নি। দমকল আধিকারিক জানিয়েছেন যে ফরেন্সিক পরীক্ষার পরই আগুন লাগার কারণ জানা যাবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দ্রুত আগুন গোটা ফ্ল্যাটে গ্রাস করছিল। হাওয়া বওয়ার কারণে ও সামনে ফাঁকা মাঠ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত নীচে নেমে আসেন। দমকলকর্মীক নিয়ন্ত্রণে এনেছে পুরো জায়গাটা ইতিমধ্য়ে। 

এদিকে এই ভয়াবহতায় আতঙ্কিত এলাকার মানুষও। সাধারণ মানুষ বলছেন, 'চারিদিকে এত এত ফ্ল্যাট হচ্ছে। কিন্তু জলের কোনও সিস্টেম নেই। কীভাব পঞ্চায়েত, পুরসভা অনুমতি দিয়েছে।' বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্য়ে ক্ষোভ ছড়িয়েছে। 

ফ্ল্যাটের যে আবাসনে আগুন লাগে, সেটি প্রায় ধ্বংসস্তুপ পরিণত হয়েছে। দাউদাউ করে বেশ কিছুক্ষণ জ্বলছে। বাইরেও হলকা বেরিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। কালো ধোঁয়া গোটা এলাকাকে ঘিরে নিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে সিঁড়িও দ্বিতীয় ছিল না। এমনকী সিঁড়ির প্রস্থও ছিল না। কালো ধোঁয়া ও গ্যাসের ফলে অনেকেই খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। যে বৃদ্ধা ঝলসে গিয়েছেন, তাঁকে মৃত অবস্থায় ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য় যে রিক্যুইজেশন, তাও দেওয়া হবে বলে জানা গিয়েছে। আপাতত গোটা এলাকায় একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে রয়েছে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget