এক্সপ্লোর

Howrah: গায়ে আগুন দিয়ে স্বামীকে খুনের চেষ্টা, হাওড়ায় গ্রেফতার স্ত্রী

পুলিশ সূত্রে খবর, ১৮ বছর আগে সাঁকরাইলের মাশিলা রায়পাড়ার বাসিন্দা বছর চল্লিশের কালিপদ রায়ের সঙ্গে ছত্রিশ বছরের মুনমুন রায়ের বিয়ে হয়। পেশায় শিল্পী কালিপদ ছবি আঁকা শেখাতেন।

সুনীত হালদার, হাওড়া: স্বামীর গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। সাংঘাতিক ঘটনাটি ঘটে আন্দুলের পূর্বপাড়ায়। এই ঘটনায় স্ত্রী মুনমুন রায়কে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর মিলেছে, ১৮ বছর আগে সাঁকরাইলের মাশিলা রায়পাড়ার বাসিন্দা বছর চল্লিশের কালিপদ রায়ের সঙ্গে ছত্রিশ বছরের মুনমুন রায়ের বিয়ে হয়। পেশায় শিল্পী কালিপদ ছবি আঁকা শেখাতেন। এরই পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও গান গাইতেন তিনি। তাঁদের ১৩ বছরের মেয়েও আছে। মুনমুনের শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ তিনি  টাকা-পয়সা নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই অশান্তি করতেন। স্বামী যাতে আরও বেশি টাকা উপার্জন করে নিয়ে আসে তার জন্যে কালিপদ বাবুর ওপর মানসিক চাপ সৃষ্টি করতেন তাঁর স্ত্রী, এমনটাই অভিযোগ। বাধ্য হয়েই কালিপদ ছবি আঁকা শেখানোর পাশাপাশি ডোমজুড়ের জালান কমপ্লেক্সে একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন। কিন্তু তাতেও মেটেনি সমস্যা। বছর দুয়েক আগে কালিপদ বাবুর স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। তখন থেকেই মুনমুন আলাদা থাকতে শুরু করেন। 

এ বছর দুর্গাপুজোর পর একাদশীর দিনে কালিপদ আন্দুল পূর্বপাড়ায় তাঁর স্ত্রীর বাড়ি যান। প্রতিবেশীরা বাড়ির বাইরে স্বামী ও স্ত্রীকে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখেন। এরপরই স্ত্রীর বাড়ির কাছেই কালিপদকে রাস্তায় দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ওই অবস্থায় তিনি বাড়ির সামনে বেশ কিছুক্ষণ পড়েছিলেন বলেও অভিযোগ। সেই সময় স্ত্রী বা তাঁর বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেননি, এমনটাই খবর স্থানীয় বাসিন্দা সূত্রে। সেই দিন আশঙ্কাজনক অবস্থায় কালিপদকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল সেখানে তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন: Khardah assembly: ফের ভুয়ো ভোটারের অভিযোগে উত্তেজনা, উপনির্বাচনে রণক্ষেত্র খড়দা

মৃত কালিপদ রায়ের পরিবারের লোকজন মুনমুন রায়ের বিরুদ্ধে সাঁকরাইল থানায় খুনের অভিযোগ করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল পুলিশ তাঁর স্ত্রী মুনমুন রায়কে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনমুন রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget