এক্সপ্লোর

Khardah assembly: ফের ভুয়ো ভোটারের অভিযোগে উত্তেজনা, উপনির্বাচনে রণক্ষেত্র খড়দা

Khardah assembly bypoll: অভিযুক্ত যুবক স্বীকার করেন তিনি বাংলাদেশের নাগরিক। পরে যদিও বেপাত্তা হয়ে যান এই যুবক।

সমীরণ পাল এবং অর্ণব মুখোপাধ্যায়, খড়দা: খড়দায় ফের ভুয়ো ভোটারের অভিযোগে উত্তেজনা। আইডিয়াল অ্যাকাডেমির সামনে তীব্র উত্তেজনা. অন্যের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসার অভিযোগ বিজেপি প্রার্থীর।  উপনির্বাচনে খড়দায় ফের ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী জয় সাহা। যে ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। আহত হয়েছেন খড়দায় প্রয়াত জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিন্হার ছেলে।প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল।সব মিলিয়ে ভোটের শেষ লগ্নেও রণক্ষেত্র হয়ে উঠল খড়দা।

এদিন বিকেলে বন্দিপুর আইডিয়াল অ্যাকাডেমির কাছে, ধরা পড়েন এই যুবক। তাঁর কাছ থেকে মেলে অন্যের ভোটার কার্ড। খবর পেয়েই সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী জয় সাহা। জয় সাহা যাওয়ার পর ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। সেখানে ছিলেন গত বিধানসভা নির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী, প্রয়াত কাজল সিনহার স্ত্রী ও ছেলেও। বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে তৃণমূলের দিক থেকে। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-পক্ষ। অভিযুক্ত যুবক স্বীকার করেন তিনি বাংলাদেশের নাগরিক। পরে যদিও বেপাত্তা হয়ে যান এই যুবক।

তবে কীভাবে খড়দার ভোটকেন্দ্রের কাছে একজন ভিন দেশের নাগরিক, ভোটার কার্ড নিয়ে চলে এলেন, তা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।এদিকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন কাজল সিনহার ছেলে আর্যদীপ। আহত অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখতে যান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 

কাজল সিনহার ছেলে আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। সব মিলিয়ে খড়দার উপনির্বাচন ঘিরে দিনভর তুমুল উত্তেজনা। নির্বাচন কমিশনের তরফে বিকেল ৫টার সময় দেওয়া হিসেব অনুযায়ী, সর্বাধিক, ৭৫ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে গোসাবায়। নদিয়ার শান্তিপুরে প্রদত্ত ভোটের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ। ৬৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পড়েছে কোচবিহারের দিনহাটায়। সবচয়ে কম ভোট পড়েছে খড়দায়। ৬৩ দশমিক ৯ শতাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget