এক্সপ্লোর

Howrah News: ভাড়া বাড়ি থেকে উদ্ধার রাজমিস্ত্রির রক্তাক্ত দেহ, নিখোঁজ অন্য দুই সঙ্গী

শোনা যায়নি কোনও চিৎকার-চেঁচামেচি! ঘরের মধ্যে নেই কোনও ধস্তাধস্তির চিহ্নও! এ দিকে রক্তে ভেসে যাচ্ছে ঘর। আর বিছানার ওপর পড়ে রয়েছে নিথর দেহ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) বেলিলিয়াস লেনে ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ (Howrah Police Station)। 

শোনা যায়নি কোনও চিৎকার-চেঁচামেচি! ঘরের মধ্যে নেই কোনও ধস্তাধস্তির চিহ্নও! এ দিকে রক্তে ভেসে যাচ্ছে ঘর। আর বিছানার ওপর পড়ে রয়েছে নিথর দেহ। বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলিলিয়াস লেনে।

নিহত বাবলু সিংহ ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বছর পাঁচেক ধরে দুই বন্ধুর সঙ্গে বেলিলিয়াস লেনের এই বাড়িতে ভাড়া থাকতেন পেশায় রাজমিস্ত্রি এই ব্যক্তি। রবিবার সকালে ঘরের ভিতর বাবলুর রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির মালিক। এ দিকে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না বাবলুর দুই বন্ধুর।

বাড়ির মালিক কাঞ্চন দাস বলছেন, সকালে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি পড়ে রয়েছে। কী কারণে খুন বলতে পারব না। কদিন আগে দেশে গিয়েছিলেন, ৩-৪ দিন আগে ফিরেছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে মৃতের মাথায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে বাবলু সিংহের মাথায় আঘাত করা হয়।

নিহতের বন্ধু বীরেন্দ্র সিংহের কথায়, ও আমার বন্ধু। খবর পেয়ে এসেছি। বাড়িতে ভাইকে খবর দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় গেলেন নিহতের দুই বন্ধু? খুনের নেপথ্যে কি তাঁদের কোনও ভূমিকা রয়েছে? 

এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানা। পুলিশ সূত্রে খবর, জানতে খতিয়ে দেখা হচ্ছে বাড়ির আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ।

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget