এক্সপ্লোর

Howrah Bridge: হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, ঘণ্টাখানেকের চেষ্টায় নিরস্ত করল পুলিশ

Kolkata News: তিনি কীভাবে কাঁটাতার টপকে রেলিং-এর পাশে পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা: হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওযার চেষ্টা যুবকের। ব্রিজের চার ও পাঁচ নম্বর পিলারের মাঝখানে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওযার চেষ্টা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যুবককে উদ্ধার করা সম্ভব হল। 
যুবকের নাম-পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। তিনি কীভাবে কাঁটাতার টপকে রেলিং-এর পাশে পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। (Howrah Bridge)

শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা সামনে আসে। হাওড়া ব্রিজের ৪ ও ৫ নম্বর স্তম্ভের পাশে যে গার্ডরেল এবং তার উপর কাঁটাতার রয়েছে, তা এক যুবক গঙ্গায় ঝাঁপ দিতে উদ্যত হন। গঙ্গায় ঝাঁপ দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। পথচলতি মানুষ ওই যুবককে নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই তাঁকে বোঝানো যাচ্ছিল না। পথচলতি মানুষই পুলিশকে খবর দেন। (Kolkata News)

খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর সঙ্গে কথা বলেন পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ঝাঁপ না দিয়ে এপারে চলে আসতে বলা হয়। এর পর গার্ডরেলের ফাঁক দিয়ে দড়ি গলিয়ে ওই যুবককে বেঁধে ফেলা হয়, যাতে ঝাঁপ দিতে না পারেন তিনি, পড়েও না যান। 

আরও পড়ুন: Weather Update : আজই এই জেলাগুলিতে প্রবেশ করছে বর্ষা, সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা ২ জেলায়

বেশ খানিক ক্ষণ ধরে এই কথোপকথন চলে। এর পর ওই যুবক এপারে আসতে রাজি হন। সেই মতো দমকল কর্মীদের মধ্যে থেকে কয়েক জন গার্ড রেলে উঠে পড়েন। হাত ধরে ওই যুবককে তুলে আনার কাজ শুরু করেন তাঁরা। ব্রিজের উপর, গার্ডরেলের এপার থেকে ওই যুবকের সঙ্গে তখনও কথা চালিয়ে যাচ্ছিলেন পুলিশের আধিকারিকরা। তাঁকে সাহস জোগানো হয়।

এর পর গার্ডরেলের সঙ্গে যুবকের কোমরে যে দড়ি বাঁধা হয়েছিল, তা খোলা হয়। দমকল কর্মীরা হাত ধরে ওই যুবককে টেনে তোলার চেষ্টা করেন। গার্ডরেলের এপার থেকেও যুবককে ধরেছিলেন পুলিশ এবং দমকলকর্মীরা। শেষ পর্যন্ত ওই যুবককে গার্ডরেলের এপারে আনা সম্ভব হয়। কী কারণে তিনি গঙ্গা ঝাঁপ দিতে গিয়েছিলেন, জানা যায়নি এখনও পর্যন্ত। সকলের নজর এড়িয়ে,কাঁটাতার গলে, গার্ডরেলের ওপারেই বা পৌঁছলেন কী করে, তা-ও খোলসা হয়নি। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছেন।

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
Trains Cancelled : আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget