এক্সপ্লোর

Train Track Crack: ছুটে এল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, হঠাৎ বিকট শব্দ... তারপর?

 Train Accident: বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটলের জেরে দাঁড়িয়ে যায় ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস। মেরামতির করে ১ ঘণ্টা পর  রওনা দেয় ট্রেনটি।

সোমনাথ মিত্র, হুগলি: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ফাটল। হঠাৎ বিকট শব্দ শোনা যায় এদিন। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। হতাহতের কোনও খবর নেই। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। 

রেল সূত্রে খবর, বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। ১২৫০৯ আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। গেট ম্যান গিয়ে দেখেন লাইনে ফাটল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। কিছুক্ষনের মধ্যেই রেলকর্মীরা এসে ফাটল মেরামতি কাজ শুরু করে। এক ঘণ্টা পর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়। 
  
বেলমুড়ি এলাকার গেটম্যান অনিল দাস বলেন, "একটা জোরে আওয়াজ হয়। তারপর ট্রেনটা থেমে যায়। গিয়ে দেখি রেললাইন কেটে গেছে।‌ সঙ্গে সঙ্গে স্টেশনে জানালাম।'' ট্রেনের এক যাত্রী রাজশেখর জানান, "গাড়িটা জোরে যাচ্ছিল। হঠাৎ একটা জোরে ঝাঁকুনি হয়। তারপর ট্রেনটা দাঁড়িয়ে যায়। নিচে নেমে দেখি এই ঘটনা। তারপর রেলের লোকজন আসে।'' রেল সূত্রে জানা গেছে, "আবহাওয়ার পরিবর্তনের জন্য বেলমুড়িতে আপ লাইনে একটি ফাটল দেখা দেয়। স্থানীয় গেটের কর্মী ওটা দেখতে পায়। তারপরেই সেটা সারিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।''

গত মাসে দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসে রেলের পার্সেল ভ্যানের ধাক্কা মারে। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পার্সেল ভ্যানেরও একটি বগি লাইনচ্যুত হয়। এর জেরে সাঁতরাগাছি-শালিমার লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। নন-ইন্টারলকিং সিগন্যাল পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। আপ ইস্ট কোস্ট এক্সপ্রেস ও আপ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেসের সময় সূচি বদল করা হয়। ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারে রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল রেলের পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় দুটি  ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা হয়নি।  

আরও পড়ুন: Gangasagar Mela 2025: "গঙ্গাসাগরে গিয়েছিলাম... সরকার যথেষ্ট তৎপর'' প্রশাসনের ভূয়সী প্রশংসা প্রদেশ কংগ্রেস সভাপতির

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget