এক্সপ্লোর

Mamata Banerjee: 'চিরকুটে চাকরি পেয়েছেন যাঁরা, তাঁরাই DA আন্দোলনে বসে রয়েছেন', ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

Kolkata News: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা।

কলকাতা: বাম আমলে চিরকুটে চাকরি বিলির অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে মহার্ঘ বাতা আন্দোলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বলতে শোনা গেল, "DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে।" বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা (DA Protests)।

রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। বুধবার সেখান থেকেই DA আন্দোলনকারীদের কটাক্ষ করেন। তিনি বলেন, "প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই...চোর-ডাকাতগুলো। যে চোর-ডাকাতগুলোর তালিকা রয়েছে। শশী (পাঁজা) দেখাও তুলে একবার...।" এর পর নিজেই তালিকা তুলে  ধরে দেখান মমতা।

DA আন্দোলনে যাঁরা বসে রয়েছেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছিলেন বলে এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, "এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে DA আন্দোলনের ওখানে। তাদের কাছে আমাকে জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।"

যদি মমতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন DA আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ১২ বছর হয়ে গিয়েছে ক্ষমতায় এসেছে তৃণমূল। তালিকা থাকলে এতদিন তদন্ত হল না কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: Abhishek Banerjee: রাহুলের সদস্যতা খারিজই হাতিয়ার, বীরবাহা-মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে মামলা, পদ খারিজের দাবি অভিষেকের

বামেদের নিশানা করে মমতা আরও বলেন, এ দিন মমতা বলেন, "যারা আজ ইডি-সিবিআই-বিএসএফের হয়ে বাড়াবাড়ি করছে, তারা আগে রাজনীতি করত না। আমি বলব, চাকরি জীবন কিন্তু পড়ে আছে, চড়া সুরে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আন্দোলন করছেন, আমরা দিচ্ছি, কিন্তু কেউ পেনশনও দিচ্ছে না। যত যা কাগজ বেরোচ্ছে, সব করছে সিপিএম-কোঅর্ডিনেশন কমিটি করছে। বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে। পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি?" 

রামনবমীতে অস্ত্র মিছিল করার হুঁশিয়ারি নিয়ে বিজেপি-কেও আক্রমণ মমতার

এ দিন বিজেপি-কেও নিশানা করেন মমতা। তিনি বলেন, "আর বিজেপি-র গুন্ডারা, একজন গুন্ডা বলছেন, টিভিতে রেকর্ড রয়েছে, রাম নবমীর দিন যা অস্ত্র পাব, নিয়ে বেরোব। দেখব কে কী করতে পারে। আরে তোর যা অস্ত্র আছে নিয়ে যা। আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু মনে রেখো, মিছিল আমরাও করব, তোমরাও করবে, রমজান মাস চলছে। একটা মুসলিম এলাকায় গিয়ে হামলা করলে, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে আইনত। মিছিলের অধিকার আছে, দাঙ্গার নেই। শান্তিতে অন্নপূর্ণা পূজা পালন করুন। রামনবমী পালন করুন। রমজান পালন করুন। আইন হাতে তুলে নেবেন না। আমরা কেউ দুর্বল নই। "

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget