এক্সপ্লোর

Sukanta Majumdar: হাওড়ায় যেতে বাধা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে 'গ্রেফতার'

Sukanta Majumdar Arrested: নিউটাউনের বাড়ি থেকে বেরোলেও দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি।

আবির দত্ত, কলকাতা: হাওড়ায় (Howrah) যেতে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দফায় দফায় বাধা পুলিশের (Police)। নিউটাউনের (Newtown) বাড়ি থেকে বেরোলেও দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় গ্রেফতার বিজেপির (BJP) রাজ্য সভাপতি। এদিন সকালে প্রথমে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।  জোর করে বেরোনর চেষ্টা করলে ধুন্ধুমার বাঁধে তখনই।

এরপর পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি চলে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও পুলিশের হাতাহাতি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুকান্তের বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা।  পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বাড়ি থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে হাওড়ার উদ্দেশে রওনা হন সুকান্ত মজুমদার। গতকাল হাওড়ায় বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল  বিজেপি রাজ্য সভাপতির।,

আরও পড়ুন, 'পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?'  হাওড়ার হিংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

কী ঘটেছে? 

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে কলকাতা ও হাওড়া কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী আটকায় সুকান্ত মজুমদারকে। গাড়ি থেকে নেমে এরপর পুলিশের সঙ্গে কথাও বলেন তিনি। সেই সময় হাওড়া পুলিশ কমিশনারেট জানিয়ে দেন যেহেতু  ১৪৪ ধারা চলছে সেখানে তাই যেতে দেওয়া হবে না বিজেপির রাজ্য সভাপতিকে। কিন্তু গণতান্ত্রিক অধিকার খাটিয়ে এরপরও সেখানে যেতে চান তিনি। এরপরই পুলিশের তরফে সাফ জানান হয় নিয়ম অগ্রাহ্য করলে তাঁকে গ্রেফতার করা হবে। সেই সময়ই বিজেপি নেতা জানিয়ে দেন তিনি গ্রেফতার হতেও রাজি। সাংবাদিকদের বলেন যে তাঁকে অগণতান্ত্রিকভাবেই গ্রেফতার করা হয়েছে। 

এরপর প্রিজন ভ্যানে তুলে লালবাজারের সেন্ট্রাল লক-আপে তাঁকে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশের তরফে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে না আটক করা হয়েছে সে বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি।  

এদিকে কালই যাবেন হাওড়া এমনটা জানালেন শুভেন্দু অধিকারী। সুকান্তদের হাওড়ায় যেতে না দেওয়ায় প্রশাসনের তীব্র সমালোচনা। ‘যেভাবে সুকান্ত, প্রিয়ঙ্কাদের বাধা দেওয়া হয়েছে তা নিন্দনীয়। তাঁরা যে সত্যিটা লুকোচ্ছে, এটা তার প্রমাণ। কাল হাওড়া গ্রামীণের ভস্মীভূত পার্টি অফিসে যাব’, ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget