এক্সপ্লোর

Anis Khan Case: ধারাল অস্ত্রের কোপ শরীরে, সুস্থ না হতেই আনিসের ভাইকে সাত তাড়াতাড়ি ছুটি হাসপাতালের!নয়া বিতর্ক

Howrah News: হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে গুরুতর কিছু না পাওয়ায় সলমনকে আজই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড।

সুনীত হালদার, হাওড়া: নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Case) ভাই সলমন খানকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ার সিদ্ধান্ত নিলেও আপত্তি জানায় সলমনের পরিবার। সিসিইউ-তে ভর্তি সলমন আদৌ সুস্থ নন, এই অবস্থায় তাঁকে কীভাবে ছাড়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন সলমনের বাবা জালেম খান (Howrah News)।

সাক্ষ্যপ্রমাণ লোপাট করতেই আনিসের ভাইকে খুনের চেষ্টা বলে অভিযোগ পরিবারের

রবিবার হাসপাতালে যান প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র এবং কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে গুরুতর কিছু না পাওয়ায় সলমনকে আজই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। রাজনৈতিক চাপেই এই সিদ্ধান্ত, দাবি কংগ্রেসের। 

এর আগে শুক্রবার রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন আনিসের ভাই। তাঁকে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আনিসের মৃত্যুর সাক্ষ্যপ্রমাণ লোপাট করতেই তাঁর ভাইকে খুনের চেষ্টা বলে অভিযোগ তোলে পরিবার। হামলা-যোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: Sitalkuchi News: শীতলকুচিতে বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার, মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ, তৃণমূলকে দোষারোপ, অস্বীকার উদয়নের

রবিবার পর্যন্ত আনিস খানের ভাই সলমনের উপর হামলার ঘটনায় একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ, শুক্রবার রাত সওয়া একটা নাগাদ,  শৌচাগারে গিয়ে আক্রান্ত হন সলমন। 
ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারা হয়। আঘাত করা হয় মাথায় এবং হাতে-পায়ে। 

এই ঘটনায় অজ্ঞাত পরিচয় কয়েকজনের নামে FIR দায়ের করে আমতা থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত একজনও গ্রেফতার হননি। সেই থেকে উলুবেড়িয়া হাসপাতালের CCU-তে ভর্তি কছিলেন সলমন। তাঁর চিকিৎসায় দু'জন চিকিৎসকের মেডিক্যাল টিমও গঠন করা হয়।

সলমনকে সাত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া নিয়ে বিতর্ক

রবিবার সকালে ছেলেকে দেখতে হাসপাতালে যান সলমনের বাবা। সঙ্গে ছিলেন আমতার কংগ্রেস নেতারা। তাঁরা গিয়ে জানতে পারেন, সলমনকে ছুটি দেওয়া হয়েছে। এতেই বাধে নতুন বিতর্ক। প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে ওরকম জখম একজনকে হাসপাতাল কর্তৃপক্ষ রাতারাতি ছুটি দিয়েছে বলে অভিযোগ তুলেছে আক্রান্তের পরিবার। আপত্তি জানিয়ে সলমনকে বাড়িও নিয়ে যাননি পরিজনরা। 

রাজনৈতিক নেতারা তো বটেই, রাজনৈতিক চাপে রাতারাতি সলমনকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত বলে অভিযোগ স্থানীয়দেরও। সলমনের বাবা বলেন, "ডাক্তার চাপে পড়ে ছুটি দিয়ে দিয়েছেন। রাজনৈতিক চাপ রয়েছে। আমার চেলে সুস্থ নয়, আমি আরও ৩-৪ দিন রাখতে চাই। চাপ দিয়ে ছাড়ানো হয়েছে।"

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "কেসটাকে হালকা করতে হবে, তাই হাসপাতাল থেকে ডিসচার্জ না করলে কেস হালকা হবে কী করে? পুলিশকে জানাতে হবে কোনও সিরিয়াস আঘাত নেই, জামিনযোগ্য সেকশন হবে, কোর্টে যাওয়ার আগেই জামিন পাবে।"

তবে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ রায় বলেন, "হাসপাতাল যদি মনে করে সুস্থ আছেন, তাহলে ছেড়ে দিতে পারেন। অভিযোগ থাকলে সুপারকে বলুন, সস্তার রাজনীতি করছেন। বিধানসভা শূন্য হয়ে গিয়েছে।"

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget