এক্সপ্লোর

Howrah: ২৫ বছর আগেই মৃত! তাঁর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়! হতবাক এলাকাবাসী

PM Awas Yojana: বিজেপির অভিযোগ, ওই পরিবার সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, তৃণমূল সদস্যার আত্মীয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।

সুনীত হালদার, হাওড়া: সরকারি আবাস যোজনার (Awas Yojana) উপভোক্তার তালিকায় কোথাও তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের মা ও ছেলের নাম। কোথাও আবার নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের স্ত্রী, বাবা ভাইয়ের। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ভুরি ভুরি দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ। সেই তালিকায় এবার নতুন সংযোজন।                                        

২৫ বছর আগে মৃত্যু হয়েছে, এমন এক ব্য়ক্তির নামও এবার ঢুকল আবাস যোজনার তালিকায়। ১৯৯৭ সালে মৃত্যু হয়েছে, হাওড়ার ডেমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, শৈলেন্দ্রনাথ দাসের। অথচ আবাস যোজনার তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম।                                                                 

আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।  বিজেপির অভিযোগ, ওই পরিবার সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, তৃণমূল সদস্যার আত্মীয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তবে তৃণমূল সদস্য দীপিকা ধারা বলেন, "ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন যখন তারা আবেদন করেছিলেন তখন তিনি পঞ্চায়েতের সদস্য ছিল না। পরে জানতে পেরেছেন এবং পঞ্চায়েতকেও গোটা ঘটনাটা জানান। তালিকা থেকে যাতে তার নাম বাতিল করা হয় তার জন্য তিনি সুপারিশ করেছেন।"                                                            

আরও পড়ুন, "ছেলেরা না খেলে, খাবার আমার গলা দিয়ে নামে না", জেনে নেওয়া যাক মায়ের এক স্বল্পশ্রুত কাহিনী

 
বিতর্কের মধ্যে এই বিষয়টি নিয়ে আজব সাফাই দিয়েছেন মৃতের মেয়ে। তিনি বলেন, "আমাদের জমিতে ভীম সেনাপতি  ও শোভা সেনাপতিকে থাকতে দিয়েছিলেন তার বাবা। তারাই পঞ্চায়েতে তাদের হয়ে আবেদন করেন। তারা জানতেন না তার বাবার হয়ে তারা আবেদন করেছে। পরে জানতে পারেন তার বাবার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় রয়েছে। আশা কর্মীরা তাদের বাড়িতে সমীক্ষা করতে এলে তাদেরকে গোটা ঘটনা জানানো হয়।

গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সলপের তৃণমূল নেত্রী কেয়া নস্কর বলেন, "পুরনো সমীক্ষা সময় হয়তো দেখা গেছিল, তিনি পাওয়ার যোগ্য। তাই তালিকায় নাম এসেছিল। বর্তমানে ফের আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের দিয়ে সমীক্ষা করা হচ্ছে। যদি পাকা বাড়ি থাকে তবে তার নাম বাতিল করা হবে।" 
 
আবাস যোজনার তালিকা নিয়ে রোজই সামনে আসছে কারচুপির নতুন নতুন অভিযোগ। সেই তালিকা এবার আরও লম্বা হল। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget