এক্সপ্লোর

Howrah: ডোমজুড়ে নিখোঁজ শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Howrah: মৃতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাই দেখে বাড়ির এবং এলাকার লোকের সন্দেহ তাকে বাইরে কোথাও খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: গতকাল সন্ধে থেকে নিখোঁজ এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হল। রবিবার সকালে ডোমজুড়ের জালান কমপ্লেক্স এর তিন নম্বর গেটের ভিতরে এক নির্জন জায়গায় রামবালক চৌধুরী (৪৬) নামে ওই শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ নালার ধারে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরা ডোমজুড় থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে। মৃতের বাড়ির লোকের অভিযোগ গতকাল রাতের পর সেই শ্রমিককে ফোনে পাওয়া যাচ্ছিল না। তারপরই আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসে। মৃতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাই দেখে বাড়ির এবং এলাকার লোকের সন্দেহ তাকে বাইরে কোথাও খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন তিনি আদতে বিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ওই এলাকার একটি কারখানায় কাজ করতেন।

এদিকে রাজ্যের অন্য প্রান্তে গত শুক্রবার পুরুলিয়ার বরাবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে হাসপাতালের কর্মী ও এলাকাবাসী থানায় খবর দিয়েছিলেন। 

স্বাস্থ্যকেন্দ্রের তালাবন্ধ কোয়ার্টার থেকে মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়েই শুরু হয়েছে তরজা। আত্মঘাতী হয়েছেন না পরিকল্পিত খুন, চিকিৎসকের মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন সুচিত্রা। স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া কোয়ার্টারেই থাকতেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই কোয়ার্টারের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়।     

এ বিষয়ে পুরুলিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত বলেন,  "এদিন বরাবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছ থেকে জানতে পারি ওই হাসপাতালের চিকিৎসক সুচিত্রা সিং এর মৃতদেহ হাসপাতাল কোয়াটার থেকে উদ্ধার হয়েছে। ব্লকের স্বাস্থ্য আধিকারিকরা প্রথম বিষয়টি বারাবাজার থানায় জানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।"

আরও পড়ুন: সোদপুরে মা-ছেলের মৃত্যু: ‘আর বাঁচতে চাই না’, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ফোন পেয়ে ছুটে এসেছিলেন বন্ধু

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget