এক্সপ্লোর

Durga Puja 2023: ১৮৫ বছরে পা, শিবপুরের বসু বাড়ির পুজোয় যাবতীয় কাজ সামলান মহিলারাই

Howrah Durga Puja 2023: হাওড়ার শিবপুরের বসু বাড়ির পুজো এবছর ১৮৫ বছরে পড়ল। এই বাড়ির সন্তান ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ নিমাইসাধন বসু।

সুনীত হালদার, হাওড়া: আজও পুরনো রীতি মেনেই পুজো হয় হাওড়ার শিবপুরের বসু বাড়িতে (Howrah Durga Puja 2023)। মাকে প্রতিদিন দেওয়া হয় ভোগ। নেই কোনও বলি প্রথা। পুজোর কটা দিন পুনর্মিলন হয় পরিবারের সদস্যদের।

হাওড়ার শিবপুরের বসু বাড়ির পুজো এবছর ১৮৫ বছরে পড়ল। এই বাড়ির সন্তান ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ নিমাইসাধন বসু। নিষ্ঠা এবং ভক্তিভরে পুরনো রীতিনীতি মেনে আজও পুজো হয়ে আসছে এখানে।পৌরাণিক রীতি মেনে পুজো হয়। প্রতিদিন মাকে দেওয়া হয় ভোগ। এখানে কোনও বলি প্রথা নেই। পুজোর যাবতীয় কাজ করেন বাড়ির মহিলারাই। এই পুজোর কটা দিন পুনর্মিলন হয় পরিবারের সদস্যদের। আত্মীয়-বন্ধুরাও আসেন বসু বাড়িতে। সন্ধ্যেবেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তবে হাওড়াতেই শুধু নয়, রাজ্যের একাধিক জেলায় বহু পুরোনো দুর্গা পুজো রীতি চলে আসছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের মৃন্ময়ীয় পুজো হয়ে চলেছে একটি প্রাচীন বিশেষ পুঁথি অনুসারে। বলিনারায়নি নামের সেই পুঁথির নিয়ম নীতি মেনে আজও পুজো চলে আসছে।উল্লেখ্য, রাজার পুজো, তাই এখানে পুজোর নিয়ম ভিন্ন ধরণের। এই পুজো শুরু হয় জিতাষ্টমীর ঠিক পরের দিন অর্থাৎ নবমী তিথি ধরে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে এসেছেন মেজ ঠাকরুন অর্থাৎ মহালক্ষ্মী। আজ সপ্তমীর সকালে এলেন ছোট ঠাকরুণ অর্থাৎ মহা সরস্বতী। এই তিন ঠাকরুণ আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা তিনটি বিশেষ পট। আর এই পটেই হয় বিশেষ পুজো। 

ওদিকে, পূর্ব বর্ধমানের  কাটোয়া সাহা বাড়ি দুর্গা পুজোও খুবই প্রসিদ্ধ (Durga Puja 2023)। এখানে রুপোর সাজে সজ্জিত পালকি করে নবপত্রিকাকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ভাগীরথীর ঘাটে। প্রায় ৩৫০ বছর ধরে এই প্রথা চলে আসছে। ৭ কেজি রুপোর গহনা দিয়ে কাঠের পালকি সাজিয়ে নবপত্রিকাকে নিয়ে যাওয়া এই পুজোর অন্যতম ঐতিহ্য। কাটোয়া তাঁতীপাড়ার সাহা বাড়ি ৩৫০ বছরের পুরনো। তাঁদের পূর্বপুরুষরা সুতোর ব্যবসা করত। অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় জমিদারির একটা অংশ কিনেছিল তারা। তার পথ থেকেই এই দুর্গা পুজোর সূচনা। আজও তাতিপাড়া সাহাবাড়ির পুজো দালানে দুর্গা পুজো হয় মহাসমারোহে। 

আরও পড়ুন, মহাসপ্তমীর মহাপুজো বেলুড় মঠে

প্রসঙ্গত,  চলতি বছরে বেলুড় মঠে ১২৩ তম দুর্গাপুজো হচ্ছে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই থেকেই নিষ্ঠার সহিত মানা হয় কিছি বিধি। জন্মষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে। চলতি বছরেও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়েছে বরাবরের রীতি মেনেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget