এক্সপ্লোর

Howrah News: ৫০ হাজার টাকা তোলা চেয়ে হুমকি, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

হাওড়ার (Howrah) প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের (TMC) দলবলের বিরুদ্ধে অভিযোগ। বেলুড় থানায় তোলাবাজি, মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।

হাওড়া: যোধপুর পার্কের (Jodhpur Park) পর এবার হাওড়া (Howrah), তোলা না দেওয়ায় হামলা। ৫০ হাজার টাকা চেয়ে হুমকি, না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল। ওষুধের ব্যবসায়ীকে দোকানের সামনেই মারধরের অভিযোগ ওঠে এদিন। হাওড়ার (Howrah) প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের (TMC) দলবলের বিরুদ্ধে অভিযোগ। বেলুড় থানায় তোলাবাজি, মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ীর উপর হামলা নিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি 'বিষয়টি নিয়ে কিছুই জানি না, হামলাকারীরা তোলাবাজ, অভিযোগকারী ব্যবসায়ীর বিজেপির লোক, প্রমাণ করুক।’ অভিযোগ দায়ের হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে, দাবি পুলিশ সূত্রে।

অন্যদিকে, গত বুধবার, যোধপুর পার্ক উৎসবে বিজ্ঞাপনের জন্য টাকা চেয়ে স্মরলিপি চক্রবর্তীর ক্যাফেতে চড়াও হয় কয়েকজন। টাকা দিতে অস্বীকার করায় স্মরলিপিকে হুমকি-শাসানির মুখে পড়তে হয় বলে অভিযোগ! নাম জড়ায় স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত বিজয় দত্ত-র। ঘটনায় বিজয় দত্ত-সহ ৫ জনকে পুলিশ গ্রেফতারও করে। কিন্তু শুক্রবার প্রত্যেকেই আলিপুর আদালত থেকে জামিন পান। যা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা!

হুমকি, শাসানি, গ্রেফতারির পরেও ক্যাফেটেরিয়াকাণ্ডে অভিযুক্তদের জামিন। নিশ্চিন্ত হতে পারছেন না যোধপুর পার্কের ক্যাফের কর্ণধার স্মরলিপি চক্রবর্তী! তাঁর অভিযোগ, তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন বলে, এবার ক্যাফেটেরিয়া ঘিরে শুরু হয়েছে বাইক বাহিনীর উপদ্রব।

পাশাপাশি সোশাল নেটওয়ার্কিং সাইটে, বদনাম রটানো হচ্ছে ক্যাফের নামে। কার্যত সাঁড়াশি আক্রমণ চলছে তাঁর বিরুদ্ধে! আর এই বিতর্কের মধ্যেই অভিযুক্ত ৫ জনকে শুক্রবার জামিন দিয়েছে আদালত! দুর্ভাবনা থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন স্মরলিপি।

উৎসবের নাম করে ক্যাফেতে (Cafe) তোলাবাজির অভিযোগ ওঠে গতকাল। টাকা না দিলে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। যোধপুর পার্কের (Jodhpur Park) ঘটনায় এক তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর, বিতর্কের জেরে যোধপুর পার্ক উৎসব বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘক্ষণ ধরে আঙুল উঁচিয়ে শাসানি! ছবি তুলতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা! খাস কলকাতায় উৎসবের জন্য বিজ্ঞাপন চেয়ে তোলাবাজির অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম করে ক্যাফেটেরিয়ার মালিকের থেকে টাকা দাবি। চেক রেডি না রাখলে ক্যাফেতে ভাঙচুর চালানোর হুমকি। থানায় অভিযোগ জানাতে গেলে, রাস্তায় ফলো করার অভিযোগ উঠল বাইকবাহিনীর বিরুদ্ধে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ক্যাফেটেরিয়া ‘আবার বৈঠকের’ মালিক। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget