এক্সপ্লোর

Howrah News: ডিউটিতে গিয়ে আর ফেরা হল না, হাওড়ায় বাইকের ধাক্কায় মৃত্যু ট্র্যাফিক কনস্টেবলের

Howrah News: শুক্রবার সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে রানিহাটি ক্রসিংয়ের কাছে মোতায়েন ছিলেন বাবলু।

সুনীত হালদার, হাওড়া: প্রতিদিনের মতো মনোযোগ সহকারে নিজের কাজ করছিলেন তিনি। কিন্তু তাতেই যে মৃত্যু লেখা আছে, তার আঁচ পাননি। তাতেই বেঘোরে প্রাণ হারালেন এক ট্র্যাফিক কনস্টেবলের (Traffic Police Constable)। বাইকের ধাক্কায় প্রথমে আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

হাওড়ার (Howrah News) রানিহাটি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে (Road Accident)। মৃতের নাম বাবলু মণ্ডল। বয়স ৫০ বছর। ট্র্যাফিক পুলিশের কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। সেই মতো ডিউটিতে বেরিয়েই মৃত্যু হল তাঁর।

শুক্রবার সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে রানিহাটি ক্রসিংয়ের কাছে মোতায়েন ছিলেন বাবলু। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মারে (Speeding Bike Hits Traffic Constable)। সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে যান বাবলু।

আরও পড়ুন: Rail Accident: দোমহনির রেল দুর্ঘটনাস্থলে 'ভূতের ভয়', কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের

স্থানীয় লোকজন এবং পুলিশ মিলে তড়িঘড়ি পাঁচলার গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন আহত ওই কনস্টেবলকে। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তাতে চুনাভাটির নায়ারাণা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। দিনভর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর, এ দিন সন্ধেয়  চুনাভাটির ওই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবলু (Traffic Constable Dies)। তাঁর মৃত্যুতে পরিবার তো বটেই, ভেঙে পড়েন সহকর্মীরাও। ঘাতক ওই মোটরসাইকেলটি আটক করেছে পুলিশ। তার আরোহীও গুরুতর আহত হয়েছেন। গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

রানিহাটি ক্রসিংয়ের কাছে ওই এলাকায় পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও ঘাতক মোটরসাইকেলটি অত দ্রুত গতিতে ছুটে আসছিল কেন, তার ব্যাখ্যা মেলেনি এখনও পর্যন্ত। আহত আরোহীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget