এক্সপ্লোর

Howrah Money Recovery : হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার, গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা

Money Recovery : গ্রেফতারির পর ওই ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফ ।

হাওড়া : হাওড়া স্টেশনে (Howrah Station) ফের বিপুল টাকা উদ্ধার (Huge Money Recovered)। ৩৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অভিযান চালিয়ে ওই পরিমাণ টাকা উদ্ধার করে আরপিএফ (RPF)। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার বিন্দ। তিনি মীর্জাপুর থেকে হাওড়ায় আসেন। টাকার ব্যাপারে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে খবর সূত্রের। গ্রেফতারির পর ওই ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফ । কোথায় টাকা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ? জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করছে আয়কর বিভাগ।

আগেও টাকা উদ্ধার-

দিনকয়েক আগেও হাওড়া স্টেশন থেকে ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রেল পুলিশ। আরপিএফ সূত্রে খবর, সকালে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় টাকা ও সোনা। আরপিএফ সূত্রে খবর পাওয়া যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর ব্যাগে থাকা টাকা ও সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাঁকে গ্রেফতার করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। 

হাওড়া স্টেশনে এভাবে সোনা ও নগদ উদ্ধারের ঘটনা নতুন নয়। গত জুলাই মাসেই আড়াই কোটি টাকার বেশি অর্থমূল্যের সোনা মেলায় এক যাত্রীকে আটক করে রেলপুলিশ। জানা যায়, ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে আরপিএফ। ঘটনার দিন সন্ধ্যায় ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছেছিল। তখনই ট্রলি ব্যাগে নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরেন আরপিএফ জওয়ানরা। ধৃতের ব্যাগ তল্লাশি করলে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা মেলে বলে জানান তাঁরা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও তাঁর কাছ থেকে নগদ ৪৭,০০০ টাকা উদ্ধার মিলেছিল। বছর ৫৭-র ললিত কুমার নামে ওই ব্যক্তি সোনার কোন প্রমাণপত্র দাখিল করতে না পারায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফের  আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করে রেল পুলিশ। বিষয়টির সঙ্গে সোনা-পাচারের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা শুরু হয়। তার পরে ফের এই ঘটনা।

আরও পড়ুন ; নগদ ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকা সোনার গয়না উদ্ধার হাওড়া স্টেশনে 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget