এক্সপ্লোর

Local Train: যাত্রার একশো বছর, বিশেষ দিনে হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন

Local Train 100 Years: শহরের সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম উপায় লোকাল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রুটি রুজির তাগিদে লোকাল ট্রেন চেপে কলকাতায় আসেন।

সুনীত হালদার, হাওড়া: ভারতীয় লোকাল ট্রেন যাত্রার শতবর্ষ। হাওড়া স্টেশনে একটি অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর।

রেল যাত্রা শতবর্ষ: শহরের সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম উপায় লোকাল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রুটি রুজির তাগিদে লোকাল ট্রেন চেপে কলকাতায় আসেন। অফিস যাত্রীদের সুবিধার জন্য দেশে প্রথম লোকাল ট্রেন চলে মুম্বইয়ে। ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত ইএমইউ লোকাল ট্রেন চালানো হয়। পরে ইএমইউ সার্ভিস ওয়েস্টার্ন, নর্দান এবং ইস্টার্ন রেলওয়ে জোনেও চালানো শুরু হয়। ইস্টার্ন রেলের পক্ষ থেকে পাঁচের দশকের শেষ দিকে লোকাল ট্রেন চালানো হয়। প্রথম ই এম ইউ ট্রেন সার্ভিস শুরু হয় হাওড়া এবং শেওড়াফুলি জংশনের মধ্যে। বর্তমানে শুধুমাত্র পূর্ব রেলের হাওড়া ডিভিশনে প্রতিদিন শহরতলি থেকে  ৯ লক্ষ নিত্য যাত্রী যাতায়াত করেন।                                               

লোকাল ট্রেনের একশো বছর উপলক্ষে এদিনে অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর বলেন, "গত ১০০ বছরে লোকাল ট্রেনের যাত্রী বহন ক্ষমতা বেড়েছে। প্রায় একশো শতাংশ বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করা হয়েছে। তবে ট্রেন নির্দিষ্ট সময়ে চলাচলের জন্য ট্রাক এবং সিগনাল সিস্টেমের উন্নতির প্রয়োজন। সেই কাজই করা হচ্ছে।'' এদিন তিনি জানান, কল্যাণী-রানাঘাট রুটে তৃতীয় লাইনের কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেনের গতি আরও বাড়বে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের নিত্যযাত্রীরা অফিস টাইমে লোকাল ট্রেন দেরিতে চলা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ আছে। কখনও ট্রেন দেরি, কখনও আবার ট্রেন বাতিল। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন "বেনারস রোড রেল ব্রিজ এবং চাঁদমারি রেল ব্রিজ তৈরি হওয়ার কারণে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন লেভেল ক্রসিং পেরোনোর সময় একটু বেশি সময় লাগছে। তবে দীর্ঘমেয়াদি যাত্রী সুবিধার জন্য ট্রেনের পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। নতুন লাইন এবং সিগনাল সিস্টেমের কাজ চলছে। অত্যাধুনিক থ্রি ফেজ ইএমইউ লোকাল ট্রেন আনা হচ্ছে যাতে বন্দে ভারত ট্রেনের মত ট্রেনের গতি দ্রুত বাড়ানো যায়।''

আরও পড়ুন: Sandip Ghosh: মর্গে বেনিয়মের অভিযোগ, সন্দীপদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ রাজ্য মানবাধিকার কমিশনের

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget