এক্সপ্লোর

Howrah Fire: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত মার্কেট, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ

ব্যবসায়ীদের দাবি, ইদ উপলক্ষে দোকানগুলিতে প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুত ছিল। হঠাৎ আগুন লাগায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শুরুতে ব্যবসায়ী ও স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন।

সুনীত হালদার, হাওড়া: বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Howah Fire) ভস্মীভূত চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট। আগুনের গ্রাসে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে দেড়শর বেশি দোকান। গতকাল রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, ইদ উপলক্ষে দোকানগুলিতে প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুত ছিল। হঠাৎ আগুন লাগায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শুরুতে ব্যবসায়ী ও স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ১০টি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ দিকে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। যদিও তা অস্বীকার করা হয়েছে দমকলের তরফে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে দমকল। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

দাউ দাউ করে জ্বলছে আগুন, কুণ্ডলী পাকানো ধোঁয়া যেন আকশ ছুঁতে চাইছে! সময় যত গড়াচ্ছে, ততই যেন ভয়াবহ হয়ে উঠছে আগুন! বিধ্বংসী আগুনের সামনে অসহায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল হাওড়া চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেটের অন্তত দেড়শো দোকান।

হাওড়ার (Howrah) বাজারে বিধ্বংসী আগুন! স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। শুরুতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যবসায়ীদের দাবি, দোকানগুলিতে প্রচুর পরিমাণে পোশাক ও অন্যান্য জিনিস মজুত ছিল। হঠাৎ আগুন লাগায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।  স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু  দোকানে গ্যাস সিলিন্ডাকক থাকায় আগুন ভয়াবহ হয়ে ওঠে। শেষমেশ, দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। যদিও তা অস্বীকার করেছে দমকল।

শুধু হাওড়া নয়, সম্প্রতি কলকাতা সহ একাধিক জেলায় ঘটছে একের পর এক অগ্নিকাণ্ড

  • গত ১৩ তারিখ তিলজলায় একটি ছাপাখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হয় আর এক ছেলে।
  • গত ৭ তারিখ, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সন্তোষপুর স্টেশন লাগোয়া ৩০টি অস্থায়ী দোকান।
  • গত ৬ তারিখ গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসন ও নির্মীয়মাণ বিল্ডিংয়ে। 
  • গত ২৯ মার্চ সন্ধ্যায় রাসবিহারী মোড়ে হোটেলে অগ্নিকাণ্ড। সিলিন্ডার ফেটে ছড়ায় আতঙ্ক। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
  • গত ২২ মার্চ শোভাবাজারে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বিউটি পার্লার। 
  • গত ১৯ মার্চ ভোরে টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওয় আগুন লেগে যায়। ওই সময়ে কোনও শ্যুটিং চলছিল না বলে কেউ হতাহত হননি। তবে পুড়ে ছাই হয়ে যায় টুডিওর গোডাউন। নষ্ট হয়ে যায় হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাসের মতো বহু পুরনো ছবির রিল।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget