এক্সপ্লোর

Howrah: শিবপুরে জলবন্দি এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে মনোজ তিওয়ারি

বৃষ্টিতে জলবন্দি এলাকা দেখতে গিয়ে সপ্তাহব্যাপী জলযন্ত্রণা ভোগ করা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল হাওড়ার শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারিকে।

সুনীত হালদার, হাওড়া: শিবপুরে জলবন্দি এলাকা ঘুরে দেখতে গিয়ে স্থানীয়দের ক্ষোভ টের পেলেন এলাকার বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি। জনপ্রতিনিধিকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেয় বামুনগাছির বাসিন্দাদের একাংশ। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক।

বৃষ্টিতে জলবন্দি এলাকা দেখতে গিয়ে সপ্তাহব্যাপী জলযন্ত্রণা ভোগ করা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল হাওড়ার শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারিকে। শনিবার নিজের নির্বাচনী এলাকায় বামুনগাছির নোনাপাড়াতে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। জনপ্রতিনিধিকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেয় স্থানীয়দের একাংশ। 

বামুনগাছির নোনাপাড়ার বাসিন্দা জানিয়েছেন, 'খুব বাজে অবস্থা আমাদের এখানে। সাঁলোর সামনে জল হয়ে যাচ্ছে। সাঁলোর মধ্যে জল ঢুকে যাচ্ছে। ১০-১২ দিন ধরে যদি আমরা সাঁলো বন্ধ রাখি, তাহলে আমাদের ব্যবসা চলবে না। সঙ্গে কোভিড। মানুষ কোভিড সামলাবে না জল সামলাবে? ভীষণ বাজে অবস্থা। আমার ঘরেও ৭দিন জল ঢুকেছিল।

স্থানীয় সূত্রে খবর, দফায় দফায় বৃষ্টির জেরে, সেই ১৭ সেপ্টেম্বর থেকে জল জমে রয়েছে হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোনাপাড়া এলাকায়। বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে। নোংরা জলে থইথই করছে ঘরগেরস্থালি। কোনও কোনও ঘরে আবার কোমর সমান জল। 

শিবপুর বামুনগাছির বাসিন্দা ভারতী হাজরা জানিয়েছেন, আমাদের ঘরে প্রচুর জল, প্রচুর জল। পাম্প দিয়ে বের করতে হচ্ছে।

শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির কথায়, এলাকার বাসিন্দারা কষ্টে আছেন। জল নামাতে বার বার হাওড়া পুরসভাকে বলেছি। পুরসভাও চেষ্টা করছে জল নামাতে। কিন্তু বৃষ্টির কারণে ফের জল জমে যাচ্ছে। বর্ষা কেটে গেলে নিজে দাঁড়িয়ে থেকে নর্দমা ও খাল পরিষ্কারের ব্যবস্থা করাব।

হাওড়া সদরের ভারতীয় যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিংহ জানিয়েছেন, আজ মন্ত্রী গেছেন মানুষের সঙ্গে কথা বলতে। এতদিন কী করছিলেন? আজ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। এরপর তাড়া করবে। প্রায় তিন বছর হাওড়ায় পুরনির্বাচন নেই। তিনি এ ব্যাপারে নীরব কেন? ক্ষোভ আর বিতর্কের মুখে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছে পুরকর্তৃপক্ষ। 

হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই প্রবল বর্ষণের কথা বলা হচ্ছে। তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেলগাছিয়া এলাকায় আটটি বড় সাকশন পাম্প বসানো হচ্ছে যাতে জল দ্রুত নেমে যায়। এছাড়াও সেস পুলের মাধ্যমে জমা জল তুলে নেওয়া হবে। এলাকা কত দ্রুত জমাজলমুক্ত হয়, সেদিকে তাকিয়ে স্থানীয়রা। 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget