এক্সপ্লোর

Howrah: এবিপি আনন্দের খবরের জের, ভিন রাজ্যের সংস্থার সাহায্যে সোজা হল হেলে পড়া বহুতল

আতঙ্কমুক্ত ফ্ল্যাটের এবং আশপাশ এলাকার বাসিন্দারা। নিশ্চিন্তে বাস করতে পারব, মন্তব্য বাসিন্দাদের।

সুনীত হালদার, উলুবেড়িয়া: এবিপি আনন্দের খবরের জের। হরিয়ানার এক বেসরকারি সংস্থার সাহায্যে উলুবেড়িয়ায় হেলে পড়া বহুতল সোজা করা হল। এতে আতঙ্কমুক্ত ফ্ল্যাটের এবং আশপাশ এলাকার বাসিন্দারা। নিশ্চিন্তে বাস করতে পারব, মন্তব্য বাসিন্দাদের।

পাঁচতলা এক বহুতল। ২০১৭ সালে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে ৭ থেকে ৮ পরিবার। উলুবেড়িয়া বাজারপাড়ায় ওই বহুতলের একাংশ কার্যত বসে গিয়েছিল।  ওই বাড়ির দক্ষিণ দিকে একটি অংশ বসে যাওয়ার কারণে বাড়িটি প্রায় এক ফুটের বেশি হেলে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফ্ল্যাটের  এবং তার আশপাশ এলাকার বাসিন্দারা। তাঁদের আশঙ্কা ছিল যে কোনও মুহূর্তে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। এ ব্যাপারে তাঁরা প্রোমোটার এবং উলুবেড়িয়া পুরসভাকে বারবার জানান। উলুবেড়িয়া পুরসভা থেকে  ইঞ্জিনিয়ারদের একটি টিম বাড়িটি পরীক্ষা করে বিপজ্জনক বাড়ি বলে জানায়। একইসঙ্গে প্রোমোটার অর্ণব ঘোষকে অবিলম্বে বাড়ি সোজা করার নির্দেশ দেওয়া হয়। গত ১৯ অগাস্ট এই খবর এবিপি আনন্দ সম্প্রচারিত হয় আর তাতেই নড়েচড়ে বসে প্রশাসন।

আরও পড়ুন: North 24 Pargana: গাইঘাটায় বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন ৫০০ জন

প্রশাসনের নির্দেশে প্রোমোটার অর্ণব ঘোষ হরিয়ানার একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে। ওই সংস্থার ইঞ্জিনিয়াররা বাড়ির নিচের অংশ মাপজোক করার পর প্রযুক্তির সাহায্য হেলে পড়া বাড়িটিকে সোজা করার দায়িত্ব নেয়। বাড়িটির ভিতের তলায় খোড়ার পর প্রায় ৫০০ জ্যাক লাগানো হয়। এরপর ধীরে ধীরে জ্যাকটিকে তুলে সেই জায়গায় ইটের গাঁথুনি দিয়ে ভিতকে আরো শক্তপোক্ত করা হয়। গোটা কাজে বাড়ির কোন ক্ষতি না করে আগের অবস্থায় নিয়ে আসা হয়েছে। কোম্পানির আধিকারিক শিবচরণ সাইন জানিয়েছেন, দক্ষিণ দিকে একটি নর্দমা থাকার কারণে মাটি আলগা ছিল। সেই কারণে বাড়ির একটি অংশ বসে যায়। জ্যাকের সাহায্য বাড়িটিকে ফের সোজা করেছেন। ওই ফ্ল্যাটের প্রোমোটার অর্ণব ঘোষ জানিয়েছেন, তাঁরা পুরসভাকে কথা দিয়েছিলেন বাড়ি ঠিক করে দেওয়া হবে। হরিয়ানার ওই সংস্থার সাহায্যে সেটাকে ঠিক করে দেওয়া হয়। এই বিষয়ে বাড়ির বাসিন্দারা জানিয়েছেন যেভাবে বাড়িটিকে সোজা করা হয়েছে তাতে তাঁরা খুশি। আর বাড়িতে থাকতে কোনও অসুবিধা নেই।

আরও পড়ুন: বক্সিরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অস্ত্র সহ আটক ২

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget