এক্সপ্লোর

বক্সিরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অস্ত্র সহ আটক ২

বোমা, অ্যাসিড, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখিয়ে বাড়িতে লুঠপাট চালায় তারা। প্রতিবেশীদের তত্পরতায় দুই ডাকাত ধরা পড়ে যায়।

শুভেন্দু ভট্টাচার্য, বক্সিরহাট: কোচবিহারের বক্সিরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি। সোনাদানা-সহ কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল। রেশন ডিলার নীরেন কোঙারের দাবি, গতকাল রাত ১১টা নাগাদ শালবাড়ি বাজার এলাকায় তাঁর বাড়িতে চড়াও হয় ১২-১৩ জনের ডাকাতদল। বোমা, অ্যাসিড, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখিয়ে বাড়িতে লুঠপাট চালায় তারা। প্রতিবেশীদের তত্পরতায় দুই ডাকাত ধরা পড়ে যায়। ২ জনকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পরে ওই ২ জনকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। ধৃতরা কোচবিহারেরই বাসিন্দা। বাকি ডাকাতদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

এদিকে এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডাকাদের সঙ্গে ধস্তাধস্তিতে ধারাল অস্ত্রের আঘাতে আহত এক পুলিশ আধিকারিক। জানা যায়, ঘরে থাকা একাধিক, আলমারি, খাট সহ একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়। বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন বেশ কিছু স্থানীয় যুবক। ডাকাতি শেষে গাড়ি করে পালানোর সময় স্থানীয় যুবকদের তৎপরতায় অ্যাসিড,অস্ত্রশস্ত্র, ও তাজা বোমা সহ, আটক করা হয় ২ ডাকাতকে।

আরও পড়ুন: Asansol: খনিতে ধস পরিদর্শনে অগ্নিমিত্রাকে 'গো-ব্যাক' স্লোগান, 'দায়িত্ব নিতে হবে তৃণমূলকে' দাবি বিজেপি নেত্রীর

রবিবার গভীর রাতে কোচবিহার জেলার, বক্সিরহাট থানার শালবাড়ি বাজার এলাকায় নীরেন কোঙার নামে এক রেশন ডিলারের বাড়িতে ঘটনাটি ঘটে।  এই ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ মহাকুমা অতিরিক্ত পুলিশ আধিকারিক জ্যাম ইয়াং জিম্বার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে করা হচ্ছে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণও। রেশন ডিলার নীরেন কোঙার বলেন, গতকাল গভীর রাতে তার বাড়িতে গাড়ি করে ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী। বোম, অ্যাসিড ও অস্ত্রশস্ত্র ভয় দেখিয়ে কয়েক ভরি সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকালুটপাট করা হয়। ডাকাতি করতে এসে মারধর করা হয় তাঁর স্ত্রী ও পুত্রকে। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজন ডাকাতকে আটক করা হলেও, পালিয়ে যায় বাকি ডাকাতরা। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ডাকাতির অভিযোগে আটক করা দুই ডাকাতের বাড়ি, কোচবিহার ও দিনহাটা এলাকায়।  বাকি দুষ্কৃতীদের খোঁজের জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: North 24 Pargana: গাইঘাটায় বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন ৫০০ জন

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget