এক্সপ্লোর

Howrah News: হাওড়া স্টেশনে আরপিএফ-র জালে বিপুল টাকা-সহ রেল যাত্রী

Howrah Station Crime: হাওড়া স্টেশনে আরপিএফ-র হাতে আটক এক যাত্রী। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা।

সুনীত হালদার, হাওড়াঃ হাওড়া স্টেশনে (Howrah Station) আরপিএফ-র (RPF) হাতে আটক এক যাত্রী (Rail Passenger)। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আজ দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোনোর চেষ্টা করেন।তখনই তাঁর ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে জওয়ানরা।

গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এর জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি। বয়েস হয়েছে ৫২ বছর। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। তাঁর ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে। এই টাকা ওই যাত্রী কোথা থেকে কী উদ্দেশ্যে নিয়ে আসছিল ? সে ব্যাপারে  কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি ওই টাকার সাপেক্ষে প্রমাণ স্বরূপ কোনও নথিও দেখাতে পারেননি। এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেওয়া হয় কলকাতার আয়কর দপ্তরে। সেখান থেকে আধিকারিকরা ছুটে আসেন। তারাও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সমস্ত টাকা আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।  ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে আয়কর দপ্তর।

 আরও পড়ুন, 'এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত', শপথ গ্রহণের দিনে বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, রাজ্য জুড়ে একের পর এক টাকা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেই চলেছে। গোপন সূত্রে খবর পেয়ে, সম্প্রতি পাঁচ বস্তা কয়েন টাকা উদ্ধার করল  বীরভূমে নানুর থানার পুলিশ। আজ মুর্শিদাবাদ থেকে  কলকাতাগামী একটি বাসে নিয়ে যাচ্ছিল এই এক  ও দুই টাকার কয়েন টাকা বস্তায় ভরে। গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ,বীরভূম ও বর্ধমান সীমানাবর্তী পালিতপুর এলাকা গাড়ী থামিয়ে উদ্ধার করা হয় এই টাকা গুলি।  একই ধরণের আরও একটি ঘটনা ঘটেছে এই জেলাতেই। নকল সোনার কয়েন বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে দুজন। কলকাতার বাগনানের এক ব্যক্তিকে প্রায় দুলক্ষ টাকার বিনিময়ে নকল কয়েন বিক্রির মতলব ছিল ধৃত জহিরুল শেখ ও কাজল শেখের। কিন্তু সেই খবর গোপন সুত্রে জানতে পেরে যায় সাঁইথিয়া থানার পুলিশ । এরপরই ওই দুজনকে পিছু ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। তবে এখানেই শেষ নয়, রাজ্যে রাজনৈতিক ব্যাক্তিদের ঘনিষ্ঠদের থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে উত্তাল রাজ্য-রাজনীতি। এহেন সময়েই ফের হাওড়ার টাকা উদ্ধারের ঘটনা ঘটল আজ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget